রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুতে এক দিনে বছরের সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩ ‘ই-কমার্সে জালিয়াতি বন্ধ করতে ৩ ধাপে পদক্ষেপ নিয়েছে সরকার’  গুম প্রতিরোধে বাতিল অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবি খেলাফত মজলিসের দুর্যোগসহ জরুরি পরিস্থিতিতেও দেশে খাদ্যের ঘাটতি হবে না: খাদ্যমন্ত্রী ‘বাদপড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হচ্ছে’  আগামী শিক্ষাবর্ষেই দেশজুড়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু হবে: ববি হাজ্জাজ হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানোর পরিকল্পনা সরকারের এবার নারায়ণগঞ্জ জেলা জমিয়তের আহ্বায়ক কমিটি ঘোষণা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ মহিমার গান

খুলনা-২ আসনে হাতপাখা প্রার্থী মুফতী আমানুল্লাহ'র মতবিনিময় 


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর খুলনা-২আসনে মনোনীত হাতপাখা প্রার্থী ও খুলনা মহানগর সভাপতি আলহাজ্ব মুফতী আমানুল্লাহ নিজ এলাকায় ভোটারদের সাথে আলোচনা ও মতবিনিময় করেছেন।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় সদর থানার ২৪ নম্বর ওয়ার্ডের শের এ বাংলা রোড, আমতলা, সন্ধ্যা বাজার, ময়লাপোতা সহ গুরুত্বপূর্ণ স্থানের ব্যবসায়ী, শ্রমজীবী ও বিভিন্ন শ্রেণী পেশার জনসাধারণের সাথে কুশল বিনিময় করেন এবং দলের পক্ষ থেকে আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনের বার্তা উপস্থিত জনতার সামনে তুলে ধরেন।

জনগণের সাথে কুশল বিনিময়কালে মুফতী আমানুল্লাহ বলেন, 'দলের নির্দেশেই আমি আপনাদের মাঝে হাজির হয়েছি এবং আপনাদের ভালবাসা নিয়েই নির্বাচনে অংশগ্রহণ করবো। আপনাদের দুঃখ দুর্দশার কথা সংসদে জানাব। আমাদের প্রতিটি কাজ হবে জনকল্যাণমুখী, সকল ক্ষেত্রেই থাকবে সমতা। এখানে বৈষম্য ও দুর্নীতির কোন ঠাঁই নাই।' তবে জনসংযোগকালে জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণও ব্যাপকভাবে লক্ষ করা যায়।

এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সিনিয়র সহ-সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির আহবায় শেখ মোঃ নাসির উদ্দিন, আব্দুল মান্নান, মোহাম্মদ দেলোয়ার হোসেন, মফিজুর রহমান লাবু, মোঃ জাহিদ মোহাম্মদ কাউসার, মোহাম্মদ আলী, শরিফুল ইসলাম জুয়েল, মোহাম্মদ ইসরাফিল, মাহাদি হাসান, মোঃ রবিউল ইসলাম, মোঃ সোলাইমান, মোঃ রুবেল, মোঃ রফিকুল ইসলাম, মোঃ আবু তাহের, মোঃ ফারুক, মোঃ ইকবাল, মোঃ মিজান, মোঃ কবিরুল ইসলাম, নুরুল করিম, মিরাজুল ইসলাম, তাহাসিন সহস্থানীয় নেতৃবৃন্দ।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ