বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
দেশে কওমি মাদরাসা ২৫ হাজার, শিক্ষার্থী প্রায় ৭০ লাখ হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত

হাসিনা যত মানুষ মেরেছে, তাকে ততবার ফাঁসি দিতে হবে: রফিকুল ইসলাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পতিত সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যত মানুষকে হত্যা করেছে, ততবার তাকে ফাঁসি দেওয়ার দাবি জানিয়েছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান।

পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে মঙ্গলবার (২৮ অক্টোবর) আয়োজিত চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে তিনি এই দাবি জানান। রফিকুল ইসলাম খান বলেন, ঢাকায় নৌকা চলে না, এখানে লগি বৈঠা নিয়ে আসার উদ্দেশ্যই হলো মানুষ খুন করা।

তিনি আরও বলেন, সেদিন (২৮ অক্টোবর) পল্টনে জামায়াতের শীর্ষ নেতৃত্বকে হত্যা করাই আওয়ামী লীগের উদ্দেশ্য ছিল। জামায়াত-শিবিরের মানব প্রাচীরের কারণে পারেনি। জামায়াতের এই নেতা বলেন, শেখ হাসিনাকে একবার ফাঁসি দিলে হবে না। যত মানুষ হত্যা করেছে, ততবার ফাঁসি দিতে হবে।

রফিকুল ইসলাম খান বলেন, পল্টনের সেই হত্যাকাণ্ড নিয়ে মামলা হয়েছিল। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় এসে সেই মামলা প্রত্যাহার করেছিল। সরকারের কাছে আহ্বান, এই মামলা আবারো পুনরুজ্জীবিত করতে হবে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ