বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
দেশে কওমি মাদরাসা ২৫ হাজার, শিক্ষার্থী প্রায় ৭০ লাখ হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত

সামনে বাংলার মানুষ ইসলাম ও খেলাফতের বাংলাদেশ দেখবে: ইবনে শাইখুল হাদিস


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

জুলাই বিপ্লব ইসলামী বিপ্লবের পূর্বাভাস ছিল বলে মন্তব্য করে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক (ইবনে শাইখুল হাদিস) বলেছেন, সামনে বাংলার মানুষ ইসলাম ও খেলাফতের বাংলাদেশ দেখবে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে নাটোরের নবাব সিরাজ উদ্ দৌলা সরকারি কলেজ মাঠে আয়োজিত গণসমাবেশে এসব কথা বলেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে মামুনুল হক বলেন, ‘বৈষম্যহীন ও ইনসাফের বাংলাদেশ গড়তে হলে আল্লাহ প্রদত্ত খেলাফত ছাড়া কোনো বিকল্প ব্যবস্থা নেই। হিন্দু, বৌদ্ধ, খিষ্ট্রান ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষের জন্য একই ব্যবস্থা। ইসলামি বিপ্লবের জন্য সময় ঘনিয়ে এসেছে। বাংলার মানুষ বিপ্লব করতে শিখেছে, বাংলার মানুষ জীবন দিতে শিখেছে, বাংলার মানুষ রক্ত দিতে শিখেছে। বাংলার মানুষ ফ্যাসিবাদ ও জুলুমের বিরুদ্ধে রুখতে শিখেছে।’

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির বলেন, চব্বিশের জুলাই বিপ্লবে বড় রাজনৈতিক দলের প্রয়োজন হয় নাই, বিপ্লবের জন্য বড় নেতার প্রয়োজন হয় নাই। ভারতের আধিপত্যের কেনা গোলাম ফ্যাসিবাদ শেখ হাসিনাকে বাংলার মাটি থেকে ঝাটাপেটা করে বিদায় করা হয়েছে। 

মামুনুল হক আরও বলেন, ‘আমরা নতুন বাংলাদেশ দেখেছি, সোনার বাংলাদেশ দেখেছি, ডিজিটাল বাংলাদেশ দেখেছি। আমরা আরেকটি বাংলাদেশ দেখতে চাই, সেটা হলে ইসলামের বাংলাদেশ এবং খেলাফতের বাংলাদেশ। আল্লাহ প্রদত্ত রাজনৈতিক ব্যবস্থার নামই হলো খেলাফত ব্যবস্থা। পৃথিবীর কোনো ধর্মে রাষ্ট্র শাসন ব্যবস্থা নেই। শুধুমাত্র ইসলাম ছাড়া। ইসলাম হচ্ছে জীবন ব্যবস্থার মূলভিত্তি। যেখানে পরিপূর্ণ একটি রাষ্ট্র কাঠামো রয়েছে।’

বাংলাদেশ খেলাফত মজলিসের নাটোর জেলার সভাপতি হাফেজ মাওলানা রেজাউল করিমের সভাপতিত্বে সমাবেশে দলটির যুগ্ম-মহাসচিব মুফতি রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা হাসনাত জালালীসহ সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ