বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
দেশে কওমি মাদরাসা ২৫ হাজার, শিক্ষার্থী প্রায় ৭০ লাখ হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত

ব্যাংকগুলোতে ক্যাশ নেই, চরম ভোগান্তিতে গাজার মানুষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দীর্ঘদিন অবরুদ্ধ থাকা গাজায় দেখা দিয়েছে তীব্র ব্যাংকিং সংকট। নগদ অর্থের সঙ্কটে ব্যাংকগুলো কার্যত ‘ক্যাশলেস’ হয়ে পড়েছে, ফলে গ্রাহকরা দীর্ঘদিন ধরেই কোনো অর্থ তুলতে পারছেন না। এতে খাদ্য, ওষুধ, নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনাসহ মৌলিক চাহিদা মেটাতে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।

স্থানীয় সূত্রে জানা যায়, যুদ্ধ ও অবরোধের কারণে ব্যাংকগুলোতে নতুন করে কোনো নগদ অর্থ প্রবেশ করছে না। ফলে এটিএম বুথ বন্ধ হয়ে আছে, ব্যাংকের কাউন্টারও অকার্যকর হয়ে পড়েছে। অনেকে ব্যাংকের সামনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও হতাশ হয়ে ফিরে আসছেন।

ব্যাংক কর্মকর্তারা বলছেন, নগদ সরবরাহ স্বাভাবিক না হলে লেনদেন চালু করা সম্ভব নয়। অন্যদিকে নাগরিকরা বলছেন, নগদ অর্থ ছাড়াই চলাচল করা অসম্ভব হয়ে পড়েছে—বাজারে ডিজিটাল পেমেন্টও অনেকটা অকার্যকর হয়ে আছে।

মানবাধিকার সংগঠনগুলো উদ্বেগ জানিয়ে বলেছে, এই আর্থিক স্থবিরতা গাজায় মানবিক সংকটকে আরও ভয়াবহ করে তুলতে পারে। জরুরি সহায়তা ছাড়া গাজাবাসীর জীবনযাপন অনিশ্চিত হয়ে উঠছে দিন দিন।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ