বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
দেশে কওমি মাদরাসা ২৫ হাজার, শিক্ষার্থী প্রায় ৭০ লাখ হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত

'ইসলাম প্রতিষ্ঠা হলে নারীদের পর্দার নামে ঘরে আবদ্ধ করে রাখা হবে না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

‎ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর যুগ্ম মহাসচিব প্রকৌশলী আশরাফুল আলম বলেছেন, “ইসলাম প্রতিষ্ঠা হলে নারীরা নিরাপত্তার সঙ্গে অবাধে চলাফেরা করতে পারবে ইনশাআল্লাহ। ইসলাম নারীর মর্যাদা ও স্বাধীনতা নিশ্চিত করেছে।

‎‎তিনি বলেন, “ইসলাম ক্ষমতায়ন হলে নারীদের পর্দার নামে ঘরে আবদ্ধ করে রাখা হবে এটা পাশ্চাত্যের শেখানো ভুল ধারণা। ইসলামই নারীদের প্রকৃত সম্মান দিয়েছে, কিন্তু পশ্চিমা সংস্কৃতি নারীদের স্বাধীনতার নামে ভোগের পণ্য হিসেবে ব্যবহার করেছে।

‎শুক্রবার বিকেল ৩টায় রাজধানীর উত্তরার ভুতের আড্ডা রেস্টুরেন্টে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর আয়োজিত ‘কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় নারী সমাজের ভূমিকা’ শীর্ষক মহিলা তালীম অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সিনিয়র সহ-সভাপতি ও ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মো. আনোয়ার হোসেন।

‎প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মাওলানা এ.বি.এম. জাকারিয়া। তিনি বলেন, “বর্তমান তথাকথিত শাসনব্যবস্থা নারীদের পূর্ণ মর্যাদা দিতে ব্যর্থ। ইসলাম নারীদের যে সম্মান দিয়েছে, তা কোনো মতবাদ দিতে পারেনি। এই সমাজে টাকার বিনিময়ে ধর্ষক মুক্তি পায়—এমন ব্যবস্থায় নারীর নিরাপত্তা সম্ভব নয়। ইসলাম প্রতিষ্ঠিত হলে কোনো অপরাধী শাস্তি থেকে রেহাই পাবে না।

‎তিনি আরও বলেন, “দেশে নারী ভোটারের সংখ্যা পুরুষ ভোটারের চেয়ে সামান্য কম। তাই নারী ভোটারদের মধ্যেও সচেতনতা সৃষ্টিতে বিশেষ গুরুত্ব দিতে হবে।।

‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর উত্তর সেক্রেটারি মাওলানা মুহাম্মাদ আরিফুল ইসলাম, মুফতি মো. মাছউদুর রহমান, মুফতি আব্দুল কুদ্দুস রশিদী, আলহাজ্ব মো. আবু জাফর আলম, মুহাম্মদ আলাউদ্দিন সাবেরী, মাওলানা আব্দুল জব্বার ও মুফতি নুরে আলম সিদ্দিকী প্রমুখ।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ