বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
দেশে কওমি মাদরাসা ২৫ হাজার, শিক্ষার্থী প্রায় ৭০ লাখ হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত

জামায়াতে যোগ দিয়ে আ.লীগ নেতা বললেন- ‘এখন থেকে আল্লাহর রাস্তায় চলতে চাই’


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার গুয়ারেখা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল লতিফ ওরফে লতিফ সেক্রেটারি জামায়াতে যোগ দিয়েছেন।

শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি নিজেই তথ্য জানিয়েছেন।

আব্দুল লতিফ বলেন, আওয়ামী লীগ এখন চাঁদাবাজ ও সন্ত্রাসীদের দলে পরিণত হয়েছে। তাই আমি বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছি। এখানে চাঁদাবাজি নেই, সন্ত্রাস নেই। এখন থেকে আমি আল্লাহর রাস্তায় চলতে চাই। প্রতিদিন কত রাকাত নামাজ পড়লাম, কতটা কুরআন-হাদিস পড়লাম, এর হিসাব রাখতে হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গুয়ারেখা ইউনিয়নটি মূলত হিন্দু অধ্যুষিত এলাকা এবং ঐতিহ্যগতভাবে আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত। তবে সাম্প্রতিক সময়ে এ ইউনিয়নের কয়েকজন প্রবীণ আওয়ামী লীগ নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগ দিচ্ছেন বা জামায়াত মনা হয়ে উঠছেন।

গুয়ারেখা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মো. মহিব্বুল্লাহ বলেন, আমাদের ইউনিয়নে জামায়াতের অবস্থান দিন দিন শক্তিশালী হচ্ছে। অনেকে আমাদের দলে যোগ দিতে আগ্রহী, তবে যাচাই-বাছাইয়ের পরই সদস্যপদ দেওয়া হয়। এলাকা হিন্দু অধ্যুষিত হলেও অনেক সম্ভ্রান্ত হিন্দু নাগরিকও আমাদের সঙ্গে সম্পৃক্ত হচ্ছেন।

তিনি আরও জানান, আব্দুল লতিফ সেক্রেটারি আমাদের দলের প্রাথমিক সদস্যপদ ফরম পূরণ করেছেন। এছাড়া নিরঞ্জন হালদার নামে এক স্কুল শিক্ষকও সম্প্রতি আমাদের দলে এসেছেন। শীঘ্রই তাদের আনুষ্ঠানিকভাবে সদস্য করা হবে।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ