বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ইসলামিক দলগুলো ছাড়া অন্য দলগুলোর মধ্যে সমন্বয় নেই : হাসনাত আবদুল্লাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, “জুলাই সনদকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের দূরত্ব তৈরি হয়েছে। ইসলামিক দলগুলো ছাড়া অন্য দলগুলোর মধ্যে এখন কোনো সমন্বয় নেই।”

শনিবার সকালে বরগুনা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত এনসিপির আঞ্চলিক সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

হাসনাত বলেন, “বিএনপি ও জামায়াতের সঙ্গে আমাদের দূরত্ব আছে—এটা পুরোপুরি সত্য নয়। প্রত্যেক রাজনৈতিক দল এখন তাদের নিজ নিজ সংস্কারের জায়গায় অবস্থান নিয়েছে। কেউ সংস্কারের পক্ষে, কেউ বিপক্ষে। এই অবস্থান থেকেই বোঝা যাচ্ছে—বাংলাদেশে এখন দুইটি পক্ষ তৈরি হয়েছে: সংস্কারের পক্ষে যারা, এবং যারা সংস্কারের বিপক্ষে।”

তিনি আরও বলেন, “জুলাই সনদের মাধ্যমে দেশের রাজনীতিতে নতুন এক অধ্যায় শুরু হয়েছে। যারা সংস্কারের পক্ষে তারা এখন ইসলামী দলগুলোর সঙ্গে মিলেমিশে কাজ করছে। কিন্তু যারা সংস্কারের বিপক্ষে তারা ক্রমেই দূরে সরে যাচ্ছে।”

এ সময় তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, “সংস্কারকে ঘিরে বিভাজন নয়, বরং ঐক্যের পথে এগোতে হবে। দেশের জনগণ এখন পরিবর্তন চায়, সংঘাত নয়।”

সভায় উপস্থিত ছিলেন এনসিপির বরিশাল বিভাগীয় যুগ্ম আহ্বায়ক ও সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম শাহীন, যুগ্ম সদস্যসচিব ও শিক্ষা ও গবেষণা সম্পাদক ফয়সাল মাহমুদ শান্ত, যুগ্ম সদস্যসচিব ডা. মাহমুদা মিতুসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ