বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

জয়পুরহাটে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে বিএনপি নেতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জয়পুরহাটে অসময়ের বৃষ্টিতে আগাম আলু ও আমন ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সংকটময় পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের খোঁজখবর নিতে মাঠে গেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন।

রবিবার (২ নভেম্বর) সকালে তিনি আক্কেলপুর উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নের মাতাপুর ও আয়ালগাড়ী এলাকার ক্ষতিগ্রস্ত কৃষকদের সঙ্গে দেখা করেন এবং তাদের সমস্যার কথা শোনেন।

এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন বলেন, ‘হঠাৎ সৃষ্ট নিম্নচাপের কারণে অসময়ের বৃষ্টিতে উপজেলার অনেক কৃষক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। বিশেষ করে এ এলাকায় আগাম আলু চাষ হয়ে থাকে। বৃষ্টির কারণে আলুর বীজ নষ্ট হয়ে গেছে, পাশাপাশি আমন ধানও পানিতে তলিয়ে গেছে। কৃষকদের দুর্দশা আমি নিজ চোখে দেখেছি।’

তিনি আরও বলেন, ‘ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার বিষয়ে আক্কেলপুর উপজেলা কৃষি কর্মকর্তার সঙ্গে কথা বলেছি। তিনি আশ্বাস দিয়েছেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য প্রণোদনা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি—দুর্দশাগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে হবে এবং তাদের ক্ষতি পুষিয়ে দেওয়ার পদক্ষেপ নিতে হবে।’

এ সময় বিএনপি, কৃষক দলসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ