বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

নৌকা-ধান-লাঙল না, হাতপাখা সবাই বুকের ওপর রাখে: ফয়জুল করীম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, নৌকা-ধান, লাঙল বুকে নিয়ে কেউ ঘুমায় না, কিন্তু হাতপাখা সবাই বুকের ওপর রাখে। 

রবিবার (২ নভেম্বর) বিকেলে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার পাটবাজারে পাঁচ দফা দাবিতে অনুষ্ঠিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঈশ্বরগঞ্জ শাখা এ গণসমাবেশের আয়োজন করে।

ফয়জুল করিম বলেন, যারা নৌকা নিয়ে ভোটে যায়, তারা নৌকা চালাতে পারে না। যারা ধান নিয়ে ভোটে যায়, তারা ধান কাটতে জানে না। যারা লাঙল নিয়ে ভোটে যায়, তারা লাঙল চালাতে জানে না। কিন্তু এ দেশে এমন একটি প্রতীক আছে, যা ধনী-গরিব, হিন্দু-মুসলমানসবাই এর ব্যবহার জানে। আর সেটা হলো হাতপাখা। কারণ, কারেন্ট ফেল করলেও হাতপাখা ফেল করে না। 

তিনি দাবি করেন, হাতপাখার বিজয় মানে ইসলামের বিজয়, এদেশের সব শ্রেণির মানুষের বিজয়, এ দেশের মানুষের শান্তির বিজয়। তাই সব মার্কা দেখা শেষ, এখন সময় হাতপাখার বাংলাদেশ গড়ার।

গণসমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মুফতি হাবিবুল্লাহ। 

উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা সাঈদুর রহমান সাঈদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি এম রুহুল আমীন, জামায়াতে ইসলামী ঈশ্বরগঞ্জ উপজেলা আমির অধ্যক্ষ মঞ্জুরুল হক হাসান, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সহসভাপতি ইঞ্জিনিয়ার শেখ মোহাম্মদ মারুফ, ইসলামী আন্দোলন ময়মনসিংহ জেলা উত্তরের সভাপতি হাদিউল ইসলাম প্রমুখ।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ