বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

‘ইসলামি মূল্যবোধভিত্তিক সমাজ প্রতিষ্ঠাই আজ সময়ের দাবি’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ব্রিটিশরা দেশ ছেড়ে গেছে, কিন্তু রেখে গেছে তাদের অন্যায়ভিত্তিক ব্যর্থ রাষ্ট্রব্যবস্থা, এমন মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জ জেলা নির্বাহী সদস্য ও নারায়ণগঞ্জ-৪ সংসদীয় আসনের সংগঠন মনোনীত প্রার্থী খন্দকার আনোয়ার হোসেন।

রোববার (২ নভেম্বর) ফতুল্লার মাসদাইর এলাকায় গণসংযোগকালে তিনি বলেন, স্বাধীনতার পঞ্চাশ বছর পরও দেশ চলছে সেই সেকুলার কাঠামোয়, যেখানে জুলুম-অবিচার ও নারী নির্যাতন বেড়েই চলছে। এই অন্যায় ব্যবস্থার অবসান ঘটাতে হবে।

আনোয়ার হোসেন বলেন, বর্তমান রাষ্ট্রব্যবস্থা জনগণের নয়, ক্ষমতাধরদের স্বার্থ রক্ষার জন্য টিকে আছে। ইসলামী মূল্যবোধভিত্তিক ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠাই আজ সময়ের দাবি।

মাসদাইরের বিভিন্ন এলাকায় গণসংযোগকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন রিলায়েন্স হাউজিংয়ের এমডি মো. পাবেল, ব্যবসায়ী মো. সাঈদ রানা, পাকিজা গ্রুপের সাবেক সিইও আবু মাসউদ, সাবেক মেম্বার সানাউল্লাহ, বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগরীর সহ-সভাপতি মাওলানা আবু সাঈদ, সাধারণ সম্পাদক ডাক্তার আল আমিন রাকিবসহ স্থানীয় নেতাকর্মীরা।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ