বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

খালেদা জিয়াসহ ৯ নারী পেলেন বিএনপির মনোনয়ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তিনশ আসনের মধ্যে ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীদের তালিক প্রকাশ করেছে বিএনপি। এর মধ্যে নয়জন নারী প্রার্থী ধানের শীষ প্রতীক পেয়েছেন।

বিএনপি চেয়ারপারস খালেদা খালেদা জিয়া একাই তিনটি আসনে নির্বাচন করবেন। তিনি দিনাজপুর-৩, বগুড়া-৭ ও ফেনী-১ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এছাড়া নাটোর-১ আসনে ফারজানা শারমিন; যশোর-২ আসনে মোছা. সাবিরা সুলতানা; ঝালকাঠি-২ আসনে ইসরাত সুলতানা ইলেন ভুট্টু; শেরপুর-১ আসনে সানসিলা জেবরিন; মানিকগঞ্জ-৩ আসনে আফরোজা খান রিতা; ঢাকা-১৪ সানজিদা ইসলাম তুলি; ফরিদপুর-২ আসনে শামা ওবায়েদ ইসলাম; সিলেট-২ আসনে মোছা. তাহসিনা রুশদীর লুনা।

এর মধ্যে ফারজানা শারমিনের বাবা প্রয়াত ফজলুর রহমান পটল ছিলেন সাবেক মন্ত্রী এবং বিএনপির কেন্দ্রীয় নেতা। আফরোজা খান রিতার বাবা হারুনুর রশিদ খান মুন্নুও সাবেক মন্ত্রী এবং বিএনপির কেন্দ্রীয় নেতা ছিলেন। শামা ওবায়েদের বাবা কেএম ওবায়দুর রহমান বিএনপির সাবেক মহাসচিব। তাহসিনা রুশদীর লুনার স্বামী এম ইলিয়াস আলী, যিনি ২০১২ সালে গুম হন। আর সানজিদা ইসলাম তুলি হলেন বিএনপির গুম হওয়া নেতা সাজেদুল ইসলাম সুমনের বোন। তিনি ‘মায়ের ডাক’ নামের একটি সংগঠনের সমন্বয়ক, যে সংগঠনটি গুম হওয়া ব্যক্তিদের সন্ধান দাবিতে আন্দোলন করছে।

এবার তরুণ ও ছাত্রদলের সাবেক নেতাদের অনেককেই প্রার্থী করেছে বিএনপি। বেশ কিছু আসনে প্রার্থী ঘোষণা করেনি বিএনপি। ধারণা করা হচ্ছে, জোটের প্রার্থীদের জন্য এসব আসন ছেড়ে দেওয়া হতে পারে। সব মিলিয়ে ৬৩টি আসনে এখনো প্রার্থী দেয়নি দলটি।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ