বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ইসলামী ঐক্যজোটের প্রভাবশালী নেতা যোগ দিলেন ইসলামী আন্দোলনে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী ঐক্যজোটের প্রভাবশালী নেতা মাওলানা ফজলুর রহমান আনুষ্ঠানিকভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দিয়েছেন।

মঙ্গলবার (৪ নভেম্বর) ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে দলের আমির এবং পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের হাতে দলীয় সদস্য ফরম পূরণ করে তিনি যোগ দেন।

মাওলানা ফজলুর রহমান গাজীপুরের বিশিষ্ট আলেমে দ্বীন। তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশ গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ও হজ ব্যবস্থাপনার সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত। তার নিজস্ব ট্রাভেলস এজেন্সি আছে। তিনি হজ এজেন্সি মালিকদের সংগঠন হাবেরও নেতা।

তিনি ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও খেলাফতে ইসলামীর কেন্দ্রীয় মহাসচিব ছিলেন।

মাওলানা ফজলুর রহমান দীর্ঘদিন ধরে মুফতি ফজলুল হক আমিনীর নেতৃত্বাধীন ইসলামী ঐক্যজোট এবং খেলাফতে ইসলামীর প্রভাবশালী নেতা। তবে সম্প্রতি ইসলামী ঐক্যজোটে আভ্যন্তরীণ বিরোধ দেখা দেওয়ায় তিনি শেষ পর্যন্ত দল পরিবর্তন করলেন। ইসলামী আন্দোলনে তাকে এখনো কোনো পদ দেওয়া হয়নি। ধারণা করা হচ্ছে, এখানেও তিনি গুরুত্বপূর্ণ পদ পাবেন।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ