বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

আগামী নির্বাচনে আওয়ামী লীগের থাকার সুযোগ নেই: জামায়াত আমির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের টিকে থাকার কোনো সুযোগ নেই। তিনি আরও জানিয়েছেন, আসন্ন নির্বাচনে জামায়াতে ইসলামী কোনো রাজনৈতিক জোটে যাবে না।

বুধবার (৫ নভেম্বর) সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব মন্তব্য করেন তিনি।

জামায়াত আমির বলেন, “আমরা সবাইকে সঙ্গে নিয়ে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন আদায় করে ছাড়ব। নির্বাচন না হলে দেশে নানামুখী বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে।”

নির্বাচনী জোট প্রসঙ্গে তিনি বলেন, “আমরা এখন পর্যন্ত কোনো জোটে যাওয়ার সিদ্ধান্ত নিইনি, এবং আমরা জোট করব না।”

আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে প্রশ্নের জবাবে শফিকুর রহমান বলেন, “আগামী নির্বাচনে আওয়ামী লীগের থাকার সুযোগ নেই।”

নিজের সাম্প্রতিক বিদেশ সফর প্রসঙ্গে তিনি বলেন, “প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সাক্ষাতের সুযোগ হয়েছে। তারা বুকভরা ভালোবাসা ও উষ্ণতা নিয়ে এগিয়ে এসেছেন। প্রবাসীদের অবদান অপরিসীম, কিন্তু আমরা এখনও তাদের যথাযথ সম্মান দিতে পারিনি।”

তৃতীয়বারের মতো জামায়াতের আমির নির্বাচিত হওয়ার পর এটি তার প্রথম সিলেট সফর। জানা গেছে, সিলেটে পৌঁছে তিনি জেলা ও মহানগর জামায়াত আয়োজিত একাধিক সাংগঠনিক কর্মসূচিতে অংশ নেবেন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ