বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

পুলিশের কাছ থেকে যুবলীগ নেতাকে ছিনতাই


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পুলিশের হাত থেকে গাজী বোরহান উদ্দিন নামের এক যুবলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (০৪ নভেম্বর) উপজেলার অরুয়াইল বাজারে পুলিশ ক্যাম্পের সামনে এ ঘটনা ঘটেছে।

গাজী বোরহান উদ্দিন অরুয়াইল ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক পদে ছিলেন। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা চলমান রয়েছে।

স্থানীয়রা জানান, ‘২৪শের ৫ আগস্টের পর একাধিক মামলার আসামি হন যুবলীগ নেতা গাজী বোরহান উদ্দিন। মামলার আসামি হলেও তিনি ছিলেন অনেকটা প্রকাশ্যেই। মঙ্গলবার বিকেল ৫টার দিকে বোরহানকে গ্রেপ্তার করেন অরুয়াইল পুলিশ ক্যাম্পের সদস্যরা। গ্রেপ্তারের পর তাকে ক্যাম্পে নিয়ে গেলে সেখানে জড়ো হন বোরহানের ভাই গাজী গিয়াস উদ্দিনসহ তাদের গোষ্ঠীর অন্তত দেড় থেকে দুইশ লোকজন। তাকে ছেড়ে দিতে চাপ প্রয়োগ করতে থাকেন তারা।

সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বোরহান উদ্দিনকে নিয়ে দুটি সিএনজিচালিত অটোরিকশায় করে পুলিশ সরাইল থানার উদ্দেশে যাওয়ার সময় হামলা করা হয়। এ সময় যুবলীগ নেতা বোরহানকে ছিনিয়ে নেওয়া হয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে।

এ বিষয়ে অরুয়াইল পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) টিপু সুলতান জানান, বোরহান উদ্দিনকে গ্রেপ্তার করে থানায় নেওয়ার পথে শতাধিক দুষ্কৃতকারী সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয়। বিষয়টি তদন্তাধীন রয়েছে, অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করা হবে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বোরহান উদ্দিনের বিরুদ্ধে একাধিক মামলা আছে। তাকে আবারও গ্রেপ্তারের চেষ্টা চলছে। তাছাড়া ছাড়া এ ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশের কাছ থেকে আসামি ছিনতাইয়ের সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ