বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

জোহরান মামদানির বিজয়ে জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের শুভেচ্ছা ও অভিনন্দন


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

নিউ ইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানিকে তাঁর ঐতিহাসিক ও গৌরবময় বিজয়ের জন্য আন্তরিক অভিনন্দন জানিয়েছে ‘জমিয়তে উলামায়ে ইসলাম ইউকে’। এক যৌথ বিবৃতিতে দলটির সভাপতি ড. মাওলানা শুয়েব আহমদ এবং সেক্রেটারি জেনারেল মাওলানা সৈয়দ নাঈম আহমদ এ অভিনন্দন জানান ।

নেতৃবৃন্দ বলেন — প্রথম মুসলিম ও দক্ষিণ এশীয় হিসেবে নিউ ইয়র্কের মেয়র নির্বাচিত হওয়া নিঃসন্দেহে এক তাৎপর্যপূর্ণ অধ্যায়, যা প্রমাণ করে যে বিশ্বাস, নৈতিকতা ও মানবতার মূল্যবোধ দিয়ে ভয়, বিভাজন ও স্বার্থান্ধ রাজনীতিকে অতিক্রম করা সম্ভব।

আমাদের যুগে যখন অর্থনীতি ও রাজনীতি ক্রমেই মানবিক মূল্যবোধ থেকে দূরে সরে যাচ্ছে, তখন এই বিজয় এক নতুন আশা জাগায়। সীমাহীন পুঁজিবাদ ও কঠোর সমাজতন্ত্র—উভয়ই মানুষের নৈতিক ও সামাজিক চাহিদা পূরণে ব্যর্থ হয়েছে। তাই প্রয়োজন এক উচ্চতর দৃষ্টিভঙ্গি, যেখানে উন্নয়ন ও ন্যায়বোধ, অগ্রগতি ও করুণা, দায়িত্ব ও সহমর্মিতা একসাথে বিকশিত হয়।

নেতৃবৃন্দ আরও বলেন — এই সাফল্য কেবল একটি রাজনৈতিক অর্জন নয়; এটি মুসলিম সম্প্রদায়ের সচেতন নাগরিক অংশগ্রহণের প্রতীক এবং ইসলাম বিদ্বেষের প্রত্যাখ্যান। এটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে সত্যিকারের পরিবর্তন তখনই আসে, যখন আমরা সকলে নিজ নিজ স্থানে ন্যায়, ঐক্য ও মানবকল্যাণে কাজ করি।

জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের সভাপতি ড. মাওলানা শুয়েব আহমদ এবং সেক্রেটারি জেনারেল মাওলানা সৈয়দ নাঈম আহমদ বলেন — আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাই সকল সংগঠক, স্বেচ্ছাসেবক ও ভোটারদের, যাদের প্রচেষ্টা এই বিজয়কে সম্ভব করেছে। আমরা আশা করি নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি ন্যায়, সততা ও সহানুভূতির সঙ্গে নেতৃত্ব দেবেন এবং নিউ ইয়র্ক সিটিকে শান্তি, সম্প্রীতি ও ন্যায়বিচারের আদর্শ নগরীতে রূপান্তরিত করবেন।

সবশেষে নেতৃবৃন্দ বলেন — আমরা সর্বশক্তিমান আল্লাহ তায়ালার কাছে দো‘আ করি, তিনি যেন মেয়র মামদানিকে সঠিক পথে পরিচালিত করেন, তাঁকে ন্যায়পরায়ণ নেতৃত্ব ও জনগণের সেবায় অবিচল থাকার তাওফিক দান করেন।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ