বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

তোফাজ্জল হোসাইন মিয়াজীকে দেখতে হাসপাতালে ইবনে শাইখুল হাদিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজীর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে গিয়েছেন দলের আমির এবং ইবনে শাইখুল হাদিস মাওলানা মামুনুল হক।

শুক্রবার (৭ নভেম্বর) রাতে আমিরে মজলিস ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে যান দলের অসুস্থ নেতাকে দেখতে।

মাওলানা মামুনুল হক হাসপাতাল কেবিনে বেশ কিছু সময় অবস্থান করেন এবং ব্যক্তিগতভাবে চিকিৎসার সর্বশেষ আপডেট নেন।

তিনি মহান আল্লাহর কাছে দ্রুত আরোগ্যের জন্য দোয়া করেন এবং দেশবাসীকেও তার সুস্থতার জন্য দোয়া করার আহ্বান জানান।

মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী হৃদরোগজনিত সমস্যায় বৃহস্পতিবার ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে ভর্তি হন। হার্টে ব্লক ধরা পড়ায় সফলভাবে রিং পরানো হয়েছে।

শুক্রবার তার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে যান সংগঠনের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ। এসময় তার সাথে ছিলেন বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান।

মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী তার দ্রুত আরোগ্যের জন্য সংগঠনের সকল নেতাকর্মীসহ দেশবাসীর নিকট দোয়া কামনা করেছেন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ