বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

আমি নির্বাচিত হলে খালিশপুর অঞ্চলের বন্ধ মিল ও কলকারখানা পুনরায় চালু করবো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এম শাহরিয়ার তাজ, খুলনা প্রতিনিধি

খালিশপুর ১০নং ওয়ার্ডে খুলনা-০৩ আসনে হাতপাখার সংসদ সদস্য প্রার্থী হাফেজ মাওলানা আব্দুল আউয়ালের গণসংযোগ।

৭ নভেম্বর (শুক্রবার) নগরীর বিকালে খালিশপুর ১০নং ওয়ার্ডে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নায়েবে আমীর, খুলনা-০৩ আসনে পীর সাহেব চরমোনাই মনোনীত ইসলামী আন্দোলন বাংলাদেশের সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ মাওলানা আব্দুল আউয়াল গণসংযোগ ও পথসভা করেন।

এসময় তিনি খালিশপুর ১০নং ওয়ার্ড চিত্রালী বাজারসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করেন।

গণসংযোগকালে মাওলানা আব্দুল আউয়াল বলেন, আমি নির্বাচিত হলে খালিশপুর অঞ্চলের বন্ধ মিল ও কলকারখানা পুনরায় চালু করবো, ইনশাআল্লাহ।

তিনি আরো বলেন, আমার রাজনীতি ক্ষমতার নয়, দায়িত্বের প্রতিশ্রুতি। আমরা এসেছি সমাজে ন্যায়, সমতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করতে। জনগণের প্রতিটি হাসি আর কষ্টের সাথে আমার দায়বদ্ধতা জড়িয়ে আছে, তাদের আশার প্রতিচ্ছবি গড়াই আমার অঙ্গীকার।

এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খালিশপুর থানা শাখার সভাপতি আলহাজ্ব হাফেজ আব্দুল লতিফ, সেক্রেটারি আলহাজ্ব বাদশা খান, খুলনা-০৩ আসনের হাতপাখা মার্কার নির্বাচন পরিচালনা কমিটির প্রচার ও মিডিয়া সমন্বয়কারী মোঃ শাহরিয়ার তাজসহ ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ