বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

চীনে বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বৃহত্তর চীন শাখার আয়োজনে বাংলাদেশের ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (৭ নভেম্বর) রাতে চীনের গুয়াংজু শহরের স্থানীয় এক হোটেলে বৃহত্তর চীন শাখা বিএনপির নেতাকর্মী ও অর্ধশত প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে এ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। 

সাবেক ছাত্রদল নেতা ও চীন বিএনপি নেতা আসিফ হক রুপুর সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন চীন বিএনপি নেতা সাখাওয়াত হোসেন কানন। সভায় আলোচনা রাখেন চীন বিএনপি নেতা শেখ মাহবুবুর রশীদ, সাবেক ছাত্রনেতা ও চীন বিএনপি নেতা ওয়ালী উল্লাহ, রাবি ছাত্রদল শহীদ জিয়াউর রহমান হল শাখার সাবেক সাধারণ সম্পাদক ও চীন বিএনপি নেতা এসএম আল-আমিন, হাসমত আলী মৃধা, এস এ শাহীন মল্লিক, সালাউদ্দিন রিক্তা প্রমূখ।

বক্তারা ঐতিহাসিক ৭ নভেম্বরের জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের সকল মানুষের কাছেই যুদ্ধ শুরুর সময় থেকেই অত্যন্ত জনপ্রিয় ছিলেন। এরই প্রমাণ ৭ নভেম্বরের দেশপ্রেমিক সেনা, জনতার বিপ্লবের মাধ্যমে। জিয়াউর রহমান একটা স্বনির্ভর বাংলাদেশের রূপকার।

বক্তারা জিয়াউর রহমানের আদর্শকে লালন করে আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজের মাধ্যমে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে কাজ করতে অঙ্গীকার করেন।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ