বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন খেলাফত মজলিস আমির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

খেলাফত মজলিসের কেন্দ্রীয় আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ নিজ নির্বাচনি এলাকা হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ইতোমধ্যে তিনি নিজ এলাকায় ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। 

দেওয়াল ঘড়ি প্রতীকের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আব্দুল বাছিত আজাদ শনিবার (৮ নভেম্বর) আজমিরীগঞ্জ বাজারে গণসংযোগ করেন।

তিনি ভোটারদের আগামী জাতীয় নির্বাচনে দেওয়াল ঘড়ি মার্কায় ভোট দিয়ে তাঁকে জয়যুক্ত করার আহ্বান জানান।

খেলাফত মজলিস আমির গত কয়েক দিন ধরেই নিজ এলাকা বানিয়াচং ও আজমিরীগঞ্জে ব্যাপক গণসংযোগ চালাচ্ছেন।

এলাকায় ‘বড় হুজুর’ হিসেবে পরিচিত মাওলানা আব্দুল বাছিত আজাদ বিএনপির কাছ থেকে এবার আসন ছাড় পেতে পারেন বলে গুঞ্জন ছিল। ২০১৮ সালের নির্বাচনে তিনি মহাজোটের প্রার্থী ছিলেন। তবে এবারের নির্বাচনে বিএনপি ইতোমধ্যে এই আসনে প্রার্থী ঘোষণা করেছে।

তবে জামায়াতে ইসলামীসহ আট দলের যে নির্বাচনি সমঝোতার চেষ্টা চলছে সেখানে খেলাফত মজলিস রয়েছে। শেষ পর্যন্ত এই সমঝোতা ঠিক থাকলে মজলিস আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ বিএনপিবিরোধী বলয়ের শক্তিশালী প্রার্থী হবেন। এক্ষেত্রে বিএনপির প্রার্থীর সঙ্গে তার মূল প্রতিদ্বন্দ্বিতা হতে পারে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ