বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

সমঝোতা না হলে এককভাবেই নির্বাচন করবে জমিয়ত: মাওলানা ইউসুফী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি ও নির্বাচন উপকমিটির আহ্বায়ক মাওলানা আবদুর রব ইউসুফী বলেছেন, জমিয়ত সভাপতি বলেছেন, ‘জোট হলেও আছি, নাহলেও আছি’। তাই জমিয়ত একক ভাবে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে। আমরা নির্বাচনি সমঝোতার জন্য যে তালিকা প্রস্তুত করেছি, লড়াই করে জিতে আসার জন্যই করেছি। যদি সেই কাঙ্ক্ষিত আসনগুলোতে কারো সাথে সমঝোতা না হয়, তাহলে এককভাবেই লড়ব ইনশাআল্লাহ।

রোববার (৯ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি।

মাওলানা ইউসুফী বলেন, আমরা বর্তমানে কারো সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জোটে নেই। হ্যাঁ! দেশ-জাতির কল্যাণে প্রদত্ত আমাদের কোনো বক্তব্য কারো বক্তব্যের সাথে মিলে যেতে পারে ভিন্ন কথা। এ নিয়ে কোনো কোনো ভাইয়েরা এটাকেই নানাভাবে ট্রল করে, করুক। যার তার আমলের জবাবদিহিতা তাকেই করতে হবে।

জমিয়তের এই প্রবীণ নেতা বলেন, রাজনীতিতে শেষ কথা নেই বলে একটা কথা শোনা যায়। এছাড়া রাজনীতিতে কেউ স্থায়ী শত্রুও নেই, স্থায়ী বন্ধুও নেই। তবে নীতি-আদর্শের ক্ষেত্রে কোনো আপস করা সম্ভব নয়। জমিয়ত সেই নীতিই লালন করে। তবে আমরা অন্তর থেকে চাই, দীনের ক্ষেত্রে বিশ্বস্ত বা ক্ষতির সম্ভাবনা নাই এবং দেশ-জাতির ক্ষেত্রে আস্থা রাখা যায় এমন শক্তি রাষ্টীয় ক্ষমতায় আসুক।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ