বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

কুশিয়ারা নদীর ভাঙন এলাকা পরিদর্শনে মাওলানা ফখরুল ইসলাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের বৈরাগীবাজার গড়রবন্দ এলাকায় কুশিয়ারা নদীর ভয়াবহ ভাঙনে বিপর্যস্ত জনজীবন সরেজমিনে পরিদর্শন করেছেন সিলেট জেলা দক্ষিণ জমিয়তের সহসাংগঠনিক সম্পাদক, সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলাম।

রবিবার (৯ নভেম্বর) দুপুরে তিনি নদীভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন।

পরিদর্শনকালে হাফিজ মাওলানা ফখরুল ইসলাম বলেন, কুশিয়ারা নদীর ভাঙন রোধে দ্রুত সময়ের মধ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা এখন সময়ের দাবি। প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তাদের জরুরি ভিত্তিতে স্থায়ী প্রতিরোধ ব্যবস্থা ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের উদ্যোগ নেওয়া উচিত।

তিনি আরও বলেন,নদীভাঙনের কারণে মানুষের বসতভিটা, শিক্ষা প্রতিষ্ঠান ও জীবিকা মারাত্মক হুমকির মুখে পড়েছে। এসব মানুষ আজ নিদারুণ আতঙ্কে দিন কাটাচ্ছে। তাদের পাশে দাঁড়ানো এখন মানবিক দায়িত্ব।

গত কয়েকদিনে কুশিয়ারা নদীর ভাঙনে গড়রবন্দ এলাকার চর, বসতবাড়ির আঙিনা ও দুটি দোকান নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ঝুঁকির মুখে রয়েছে গড়রবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়, গ্রামীণ সড়ক ও আশপাশের বসতি এলাকা। স্থানীয় ইউপি সদস্য নুর মুহাম্মদ জানান, ভাঙনের তীব্রতা ক্রমেই বাড়ছে এবং প্রতিদিনই নদী নতুন অংশ গ্রাস করছে।

বিদ্যালয়ের শিক্ষকরা জানান, স্কুল ভবনের পাশের সড়ক ভাঙনের কবলে পড়েছে, এবং এ অবস্থা অব্যাহত থাকলে ভবনও ঝুঁকির মুখে পড়বে। শিক্ষার্থীরা আতঙ্কের মধ্যেই ক্লাস করছে।

এসময় উপস্থিত ছিলেন কুড়ারবাজার ইউনিয়ন জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা সাহেদ আহমদ, মাওলানা মনসুর আহমদ, উপজেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক ওলিউর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।বিজ্ঞপ্তি। 

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ