বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

‘তারেকের নামের সমান আল্লাহর নাম নিলে বেহেশতের কাছাকাছি চলে যেতাম’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজপথে আন্দোলনে সক্রিয় না থাকা ব্যক্তিদেরই দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে এমন অভিযোগ করে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু বলেছেন, ‘খালেদা জিয়া আমার মা, জিয়াউর রহমান আমার বাবার মতো, আর তারেক রহমান আমার ভাই। ৪৩ বছরে আমি যতবার তাদের নাম নিয়েছি, ততবার যদি আল্লাহর নাম নিতাম তাহলে হয়তো বেহেশতের কাছাকাছি চলে যেতাম।’

রোববার (৯ নভেম্বর) বিকেলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নাটোরের বাগাতিপাড়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

মনোনয়ন বঞ্চিত হওয়া প্রসঙ্গে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘যদি নারী কোটায় মনোনয়ন দেওয়া হয়, তাহলে রাজপথে যারা ছিলেন, তাদেরই দেওয়া উচিত ছিল। কিন্তু দেখা যাচ্ছে, যারা দুধের সর খায়, যারা রাজপথে ছিল না—নারীদের মধ্যে অধিকাংশ তাদেরই মনোনয়ন দেওয়া হয়েছে। আমার জানা মতে, ম্যাডামসহ চারজন ছাড়া বাকিরা ঠিকভাবে জিয়াউর রহমানের নাম নেয় কি না, সেটাও সন্দেহ।’

নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে দলীয় মনোনীত প্রার্থীর সমালোচনা করে তিনি আরও বলেন, ‘দল যাকে এখানে মনোনয়ন দিয়েছে, তিনি লালপুর-বাগাতিপাড়ার মানুষ নন, মাদারীপুরের মানুষ। আমরা এতটাই হতভাগা যে আমাদের এলাকার কেউ মনোনয়ন পেল না। তৃণমূলের মানুষ যাকে চায়, সেই প্রার্থীকে পুনর্মূল্যায়নের অনুরোধ করছি।’

তিনি অভিযোগ করেন, ‘লালপুর-বাগাতিপাড়ায় বিএনপির রাজনীতিতে যার বয়স দুই বছরও হয়নি, তাকেই মনোনীত করা হয়েছে। মনোনয়ন পাওয়ার পরেই ছাত্রদল কর্মী জিল্লুরকে রক্তাক্ত করা হয়েছে। অসংখ্য নেতাকর্মীকে হুমকি দেওয়া হচ্ছে। বিএনপির এই নেতাকর্মীদের ভোট হয়তো তাদের দরকার হবে না।’

সমাবেশে সভাপতিত্ব করেন বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ গোলাম মোস্তফা নয়ন। উপস্থিত ছিলেন বাগাতিপাড়া পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মো. শামীম সরকার, সাবেক পৌর মেয়র শরিফুল ইসলাম লেলিন, ইউনিয়ন বিএনপি নেতা হানিফুর রহমানসহ উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের শত শত নেতাকর্মী।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ