বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

পতিত ফ্যাসিবাদের হিংস্রতা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে: পীর সাহেব চরমোনাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই বুধবার (১২ নভেম্বর) বুধবার এক বিবৃতিতে বলেছেন, পতিত ফ্যাসিবাদের হিংস্র রুপ আবারো দেখা দিয়েছে। অগ্নি সন্ত্রাস, চোরাগুপ্তা হামলা, ককটেল হামলা করাসহ নানাভাবে ভয়ংকর দানবতুল্য সেই অপশক্তি আবারো মাথাচাড়া দিয়েছে। এই শক্তিকে প্রতিহত করতেই হবে। সেজন্য জনপ্রশাসনের পাশাপাশি সকল রাজনৈতিক শক্তিকেও ঐক্যবদ্ধভাবে এদের মোকাবিলা করতে হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, পতিত ফ্যাসিস্ট তাদের কৃতকর্মের জন্য কোনোভাবেই ক্ষমা প্রার্থনা করে নাই এবং এখন তাদের কর্মকাণ্ডে মনে হচ্ছে তারা দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। বিদেশে বসে দেশে সন্ত্রাস উস্কে দিচ্ছে। এই অপশক্তির কাছে দেশ, মানুষ ও দেশের সম্পদ মূখ্য নয় বরং এদের কাছে তাদের দলীয় স্বার্থ রক্ষাই প্রধান বিষয়। যে দল নির্বিচারে মানুষ খুন করে, যে দল দেশের হাজার কোটি টাকা চুরি করে সেই মাফিয়া সংগঠনকে তারা আবারো দেশের রাজনীতিতে প্রাসঙ্গিক করতে চায়। এটা কোনভাবেই হতে দেয়া যাবে না।

মুফতি রেজাউল করীম বলেন, পুলিশসহ আইন-শৃংখলা রক্ষা বাহিনীকে পূর্ণ সজাগ ও সতর্ক থাকতে হবে। এসব বাহিনীর মধ্যেও পতিত অপশক্তির কেউ ঘাঁপটি মেরে থাকতে পারে। সেই বিষয়েও সতর্ক থাকতে হবে। এবং সকল রাজনৈতিক দলের সমন্বয়ে এলাকাভিত্তিক সতর্কতা অবলম্বন করতে হবে।

পীর সাহেব চরমোনাই সকল রাজনৈতিক দলের প্রতি আহবান জানিয়ে বলেন, জুলাই সনদের আইনীভিত্তি, গণভোটের সময় ইত্যাদি নিয়ে আমাদের মধ্যে রাজনৈতিক মতভিন্নতা আছে। কিন্তু ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের সকলের ঐক্যবদ্ধ অবস্থান নিতেই হবে। তাই আসুন, অপশক্তির যেকোনো আস্ফালনকে শক্তভাবে প্রতিহত করি।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ