বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

আগামীর বাংলাদেশে নেতৃত্ব দেবে মাদরাসা শিক্ষার্থীরা: চাকসু জিএস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাদরাসা শিক্ষার্থীরা আগামীর বাংলাদেশে নেতৃত্ব দেবে এবং আগামীর বাংলাদেশ ইসলামের হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সাঈদ বিন হাবিব।

বুধবার (১২ নভেম্বর) কিশোরগঞ্জ সদর উপজেলার হয়বতনগর এ ইউ কামিল মাদরাসায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মাদরাসা শিক্ষার্থীদের উদ্দেশে সাঈদ বিন হাবিব বলেন, ‘জুলাইয়ের চব্বিশের আন্দোলন এবং ছাত্র সংসদের নির্বাচন প্রমাণ করেছে—মাদরাসার শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ নেতৃত্বের প্রধান শক্তি। তোমরা দেখেছো, আমাদের যে ছাত্র সংসদের নির্বাচন হয়েছে, সেখানে ৯০ শতাংশ প্রতিনিধি সাবেক মাদরাসা শিক্ষার্থী। এমনকি যারা দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন, অন্য রাজনৈতিক দল বা বামধারার ছাত্ররাও—তাদের বেশিরভাগই মাদরাসা থেকে আসা শিক্ষার্থী। এটা স্পষ্ট প্রমাণ করে যে, আগামীর বাংলাদেশ হবে মাদরাসা শিক্ষার্থীদের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ।’

সংবর্ধনা অনুষ্ঠানে হয়বতনগর এ ইউ কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আজিজুল হকের সভাপতিত্বে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বেগম খালেদা জিয়া হল সংসদের ভিপি সাবরিনা মারজানকেও সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে মাদরাসা শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ