বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

আওয়ামী লীগকে আর কোনো ছাড় নয়: ড. হেলাল উদ্দিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর (ঢাকা-৮ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী) এডভোকেট ড. হেলাল বলেছেন, আওয়ামী লীগকে আর কোনো ছাড় নয়। যেখানেই আ. লীগের নৈরাজ্য সেখানেই ছাত্র-জনতা প্রতিরোধ গড়ে তুলবে। কেউ যদি দেশের জনগণের জানমাল ও রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করার চেষ্টা করে তবে তাকে গণধোলাই দিয়ে প্রশাসনের হাতে তুলে দিতে হবে। তিনি বলেন, ‘‘৫ আগস্ট আ.লীগকে পালিয়ে যাওয়ার সুযোগ দিয়ে জনগন উদারতার পরিচয় দিয়েছে’’ কিন্তু এবার আর উদারতা দেখানো যাবে না। আ. লীগের সন্ত্রাসীরা যেখানেই জ্বালাও-পোড়াও এবং নৈরাজ্যের চেষ্টা করবে তাদেরকে শক্ত হাতে দমন করতে হবে। “আ. লীগ জাতির শত্রু, ভারতীয় আধিপাত্যবাদের দালাল”।

দেশব্যাপী ফ্যাসিস্ট আ. লীগের জ্বালাও-পোড়াও, আগুন-সন্ত্রাসের প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে রাজধানীর পল্টন-গুলিস্তান জিরো পয়েন্ট-জাতীয় প্রেস ক্লাব এলাকায় বিক্ষোভ মিছিল শেষে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেইটে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি আব্দুস সালাম, মহানগরীর অফিস সেক্রেটারি কামরুল আহসান হাসান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগরীর সমাজ কল্যাণ সম্পাদক ও পল্টন থানা আমীর শাহীন আহমেদ খান, মহানগরীর সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন, শাহবাগ পূর্ব থানা আমীর আহসান হাবীব, মতিঝিল দক্ষিণ থানা আমীর মুহাম্মদ মোতাছিম বিল্লাহসহ মহানগরীর সকল সাংগঠিক থানার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ। এছাড়াও ফ্যাসিস্ট আওয়ামী লীগের জ্বালাও-পোড়াও, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে জামায়াতে ইসলামীর আয়োজিত বিক্ষোভ মিছিলের সমর্থনে সহস্রাধিক জনসাধারণ জামায়াতে ইসলামীর সঙ্গে রাজপথে নেমে আসে।

এছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে সাইন্সল্যাব, ধানমন্ডি-৩২ নম্বর, শাহবাগ, বাহাদুর শাহ পার্ক, যাত্রাবাড়ী ও গুলিস্তান এলাকায় বিভিন্ন স্পটে দলীয় নেতাকর্মীরা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেন।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ