বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে দেশবাসী উজ্জীবিত: লেবার পার্টি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুস যৌক্তিক সিদ্ধান্ত নেয়ায় আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মুস্তাফিজুর রহমান ইরান।

তিনি আজ (বৃহস্পতিবার) লেবার পার্টির প্রচার সম্পাদক মোঃ মনির হোসেন খান সাক্ষরিত বিবৃতিতে বলেন, জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার আজ দুপুরের ভাষণে গোটা দেশ উজ্জীবিত হয়েছে এবং জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠানের বিষয়ে জনগণ আশ্বস্ত হয়েছে।

ডাঃ ইরান বলেন, ডক্টর মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে ফেব্রুয়ারীর প্রথমার্ধে একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ঘোষণা জাতির দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করেছে। এটি গণতন্ত্র পুনরুদ্ধার, রাষ্ট্র মেরামত ও জনগণের শাসন প্রতিষ্ঠার অভিযাত্রায় এক ঐতিহাসিক পদক্ষেপ।

তিনি আরও বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যে রক্ত, ত্যাগ ও সংগ্রাম মানুষ দিয়েছে, তার ন্যায়সঙ্গত পরিণতি হচ্ছে এই অন্তর্র্বতীকালীন সরকারের সিদ্ধান্ত। আমরা বিশ্বাস করি, ডক্টর ইউনুসের নেতৃত্বে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে, যেখানে জনগণের রায়ই হবে চূড়ান্ত।

বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ ইরান ফ্যাসিস্ট সরকারের গণহত্যার প্রথম ধাপের রায় শীঘ্রই ঘোষণার সংবাদকেও স্বাগত জানিয়ে বলেন, এই রায় হবে ন্যায়বিচার প্রতিষ্ঠার মাইলফলক। যারা রাষ্ট্রীয় সন্ত্রাস, গুম-খুন ও মানবতাবিরোধী অপরাধে জড়িত, তাদের বিচারের মাধ্যমে জাতি মুক্তির পথে নতুন অধ্যায় শুরু করবে। তিনি দেশের সর্বস্তরের নাগরিক, রাজনৈতিক দল ও তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধভাবে নির্বাচনী ও গণভোট প্রক্রিয়ায় অংশগ্রহণের আহ্বান জানিয়ে বলেন, এটাই সময়- জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেওয়ার।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ