বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন জাতির সাথে তামাশার শামিল: পীর সাহেব চরমোনাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, একইদিনে গণভোট ও জাতীয় নির্বাচন জাতির সাথে তামাশার শামিল। জুলাই অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এমন ঘোষণা দেশবাসির প্রত্যাশা ছিলো না।

স্বাধীনতার দীর্ঘ ৫৪ বছরেও জনতার আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি। দীর্ঘ এতো বছরে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলো তারা সকলেই ছিলো ক্ষমতাপ্রেমি। তাদের মধ্যে ন্যূনতমও দেশপ্রেম নেই। সময় এসেছে দেশপ্রেমিকদের ঐক্যবদ্ধ হওয়ার। দেশপ্রেমিকরা ঐক্যবদ্ধ হলে ক্ষমতাপ্রেমিরা পালানোর সুযোগও পাবে না।

 বৃহস্পতিবার বিকাল ৩টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ মতলব দক্ষিণ উপজেলা শাখার উদ্যোগে মতলব পাইলট উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত তৃণমূল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

এতে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের জেলা সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান, চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি মানসুর আহমাদ সাকী, এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা নাসির আহমাদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা হেলাল আহমাদ, যুবনেতা শেখ মুহাম্মদ হাবিবুর রহমানসহ উপজেলা নেতৃবৃন্দ। সভাপতিত্ব করেন সংগঠনের মতলব দক্ষিণ উপজেলা সভাপতি মাওলানা আনসার আহমাদ।

পীর সাহেব চরমোনাই বলেন, লক্ষ লক্ষ শহীদের বিনিময়ে অর্জিত দেশে আজও সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা আজও হয়নি। বরং তামাম দুনিয়ার মধ্যে চোরের দিক থেকে এ দেশ ফার্স্ট হয়েছে। হাজার হাজার মায়ের কোল খালি হয়েছে।  আয়না ঘরের মতো ভয়াবহ বহু নির্যাতন কেন্দ্র চালু হয়েছে। চাঁদাবাজি আজও বন্ধ হয়নি।

তিনি আরও বলেন, ইসলাম ছাড়া মানবতার মুক্তি নাই। আমরা ভারসাম্যপূর্ণ একটা দেশ গঠন করতে চাই। মানুষের ভাত ও ভোটের অধিকার নিশ্চিত করতে চাই। আসুন আমরা সবাই মিলে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার চেষ্টা চালাই।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ