বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

আহমদীয়ারা বাংলাদেশে থাকবে, তবে মুসলিম হিসেবে নয়:  জুনায়েদ আল হাবিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বর্তমান প্রধান উপদেষ্টার একটি বক্তব্যকে কেন্দ্র করে আজকের মহাসম্মেলনে গুরুত্বপূর্ণ মন্তব্য করেন বক্তা জুনায়েদ আল হাবিব। তিনি বলেন, উপদেষ্টা যখন দায়িত্ব গ্রহণের জন্য বাংলাদেশে আগমন করেন, বিমানবন্দরে সাংবাদিকদের উদ্দেশ্যে সংখ্যালঘু সম্প্রদায়ের নাম উল্লেখ করতে গিয়ে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের পাশাপাশি আহমদীয়ার নামও বলেছেন।

জুনায়েদ আল হাবিব বলেন, “আমরাও চাই— তারা বাংলাদেশে থাকবে, তবে মুসলিম হিসেবে নয়; অমুসলিম সংখ্যালঘু হিসেবেই থাকতে হবে।”

তিনি উল্লেখ করেন, বাংলাদেশে সংখ্যালঘুরা অত্যন্ত নিরাপদে বসবাস করে এবং এটি পৃথিবীর যেকোনো দেশের জন্য উদাহরণ হতে পারে।
“হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সব ধর্মের মানুষ এই দেশে নিরাপত্তার সাথে থাকে— এমন শান্তিপূর্ণ পরিবেশ পৃথিবীতে খুব কম দেখা যায়,” বলেন তিনি।

তিনি আরও বলেন, “কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করতে হলে আমরা কাফনের কাপড় পড়ে রাজপথে নামতে প্রস্তুত।”

তার বক্তব্যে সম্মেলনস্থলে উপস্থিত জনতার মধ্যে উত্তেজনা, ঐক্য ও দৃঢ় প্রত্যয়ের সঞ্চার হয়।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ