বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

“জামায়াত রাষ্ট্রক্ষমতায় এলে আহমদিয়াদের অমুসলিম ঘোষণা করা হবে”

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ জামাতে ইসলামের সহকারী সেক্রেটারি জনাব রফিকুল ইসলাম খান বলেছেন, রাষ্ট্রক্ষমতায় আসলে জামায়াতে ইসলামী আহমদিয়াদের অমুসলিম ঘোষণা করবে। এই বিষয়ে দেশের অভ্যন্তরে কিংবা মুসলিম বিশ্বে কোথাও কোনো দ্বিমত নেই বলে তিনি মন্তব্য করেন।

রাজধানীতে আয়োজিত মহাসম্মেলনে তিনি বলেন, “আজকের এই সরোয়ারে শুধু বাংলাদেশের মুসলমান নয়— গোটা মুসলিম বিশ্বের প্রতিনিধিরা উপস্থিত হয়েছেন। কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার বিষয়ে সবার অবস্থান এক। ”

তিনি আরও বলেন, “রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু হাদীসে ঘোষণা দিয়েছেন— তিনিই শেষ নবী, তার পরে আর কোনো নবী আসবে না। এই আকিদা ইসলামি উম্মাহর সর্বসম্মত বিশ্বাস।”

রফিকুল ইসলাম খান দৃঢ় কণ্ঠে বলেন, “আগামীকাল জামায়াত রাষ্ট্রক্ষমতায় গেলে এ বিষয়ে স্পষ্ট রাষ্ট্রীয় সিদ্ধান্ত দেবে। ইনশাআল্লাহ।”

তার বক্তব্যে উপস্থিত মুসলিম জনতার মধ্যে ব্যাপক উচ্ছ্বাস ও সমর্থন দেখা যায়।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ