বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

খতমে নবুওয়তের দাবিতে একত্রিত উম্মাহ: আহমদীয়া ইস্যুতে রাষ্ট্রীয় পদক্ষেপের দাবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ খেলাফতে মজলিসের আমির হযরত মাওলানা মামুনুল হক (দামাত বারকাতুহু) বলেছেন, রাসূলুল্লাহ ﷺ -এর পরে নবুওয়তের দাবি করা ইসলামের মৌলিক আকিদার পরিপন্থী। তিনি বলেন, “যে কেউ নবুওয়তের দাবি করবে, সে এই বরকতময় নবুওয়তের ধারার বাইরে বিবেচিত হবে।”

আজ শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “এই রাষ্ট্রে কাদিয়ানীদেরকে অমুসলিম হিসেবে ঘোষণা করতে চাই। ২০১৩ সালের শাপলা চত্বরের পর ২০২৪ সালের যে আন্দোলন শুরু হয়েছে, তার অন্যতম দাবিই ছিল কাদিয়ানীদের বিষয়ে রাষ্ট্রীয় সিদ্ধান্ত।”

হেফাজতে ইসলামের আমির মুহিবুল্লাহ বাবুনগরী ও সম্মিলিত খতমে নবুওয়াত পরিষদের আহ্বায়ক পীর সাহেব মধুপুরের বক্তব্যের প্রতি সমর্থন জানিয়ে তিনি বলেন, “নেতৃত্বের ধারাবাহিকতায় এ দাবি রাষ্ট্রের সামনে আরও শক্তভাবে তুলে ধরা হবে।”

তিনি আরও বলেন, “কাদিয়ানী ইস্যুতে জনগণের অনুভূতি স্পষ্ট। সংসদে আইন পাসের মাধ্যমে তাদের অমুসলিম ঘোষণা করার দাবি জনমনে দীর্ঘদিনের।”

দেশে খতমে নবুয়তের আকিদা রক্ষা ও ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান প্রদর্শনের বিষয়টি তিনি রাষ্ট্রীয় নীতিনির্ধারকদের গুরুত্বের সাথে বিবেচনার আহ্বান জানান।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ