বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

মুফতী আমজাদ হোসাইন আশরাফীর নেতৃত্বে আলেমদের বাংলাদেশ খেলাফত মজলিসে যোগদান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুফতী আমজাদ হোসাইন আশরাফীর নেতৃত্বে বেশ কয়েকজন উলামায়ে কেরাম বাংলাদেশ খেলাফত মজলিসে যোগ দিয়েছেন।

শনিবার (১৫ নভেম্বর) বিকেলে রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আমির মাওলানা মামুনুল হকের হাতে ফরম পূরণ করে তারা যোগদান করেন।

অনুষ্ঠানে আমিরে মজলিসের হাতে সদস্য ফরম জমা দিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসে যোগদান করেন—নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মুফতী আমজাদ হোসাইন আশরাফী, মুফতী জুনায়েদ বিন মিজান, মুফতী ইকবাল মাহমুদ, মাওলানা তাওহীদ আল-মাআরেফী, মাওলানা গোলাম রব্বানী, মাওলানা শাহাদত হোসাইনসহ ব্রাহ্মণবাড়িয়া জেলার আরও কয়েকজন আলেম।

যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী, কেন্দ্রীয় বায়তুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, মুফতী আলাউদ্দিন সাবেরী, মাওলানা ফারুক আহমেদ প্রমুখ।

যোগদান অনুষ্ঠানে মাওলানা মামুনুল হক বলেন, আগামীর বাংলাদেশে রাজনীতি হবে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ। আমাদের মধ্যে মতপার্থক্য থাকতে পারে, কিন্তু কোনো প্রকার দ্বন্দ্ব বা ষড়যন্ত্র চলতে দেওয়া যাবে না। জুলাই বিপ্লবের সকল অংশীজনকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বাংলাদেশের আগামী রাজনীতিতে পরাজিত ফ্যাসিবাদী শক্তির প্রত্যাবর্তনের সকল ষড়যন্ত্র নস্যাত করে দিতে হবে।

তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়ন না হলে সেই সুযোগ অবধারিতভাবেই ফিরে আসবে। পরাজিত শক্তি এ কারণেই নানামুখী ষড়যন্ত্রের জাল বিস্তার করছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আবারও বলছি—জাতীয় নির্বাচনের আগে স্বতন্ত্র দিনে গণভোট আয়োজন করে “জুলাই সনদ” বাস্তবায়ন নিশ্চিত করুন।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ