বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

হাসিনার পতনের পেছনে আল্লাহর গজব দেখছেন কাদের সিদ্দিকী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল্লাহর গজবের কারণেই শেখ হাসিনার পতন হয়েছে বলে মনে করেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী। তিনি বলেছেন, আল্লাহ যতটা অসন্তুষ্ট হলে কোনো শাসককে গদি থেকে সরিয়ে দেন তা পরিপূর্ণভাবে শেখ হাসিনা করেছেন। আল্লাহর তরফ থেকে গজবের কারণেই তিনি তার ক্ষমতা হারিয়েছেন।

রোববার (১৬ নভেম্বর) আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সাথে ইসির ধারাবাহিক সংলাপে তিনি এই মন্তব্য করেন। এই সংলাপে প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনার ও কমিশন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোট আয়োজনের প্রসঙ্গ তুলে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বলেন, গণভোটের চার প্রশ্নে ভোটাররা কীভাবে আলাদাভাবে মত প্রকাশ করবে, সে বিষয়ে মানুষ এখনও বিভ্রান্ত। গণভোটে কম অংশগ্রহণ হলে জাতীয় নির্বাচনও প্রশ্নবিদ্ধ হতে পারে।

অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে কাদের সিদ্দিকী বলেন, ১৫ মাস হলো সরকারের ডাকে যাই না। নির্বাচনের আগ পর্যন্ত যাওয়ার প্রশ্নই আসে না।

আগামী নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ ভোটারকে বাইরে রেখে আপনার নির্বাচন করতে গেলে সে নির্বাচন আপনারা ভালোভাবে করতে পারবেন না। ভোটার যাতে অংশগ্রহণ করতে পারে সে জন্য আপনাদের আপ্রাণ চেষ্টা করতে হবে।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ