বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

অপরাধ কমাতে প্রয়োজন সঠিক ধর্মীয় শিক্ষা: ড. এম এ কাইয়ুম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ড. এম এ কাইয়ুম বলেছেন, আল্লাহভীরু মানুষকে দিয়ে অপরাধ সংঘটিত করা সম্ভব নয়। সঠিক ধর্মীয় শিক্ষা থাকলে তার দ্বারা অপরাধ সংঘটিত হবে না, তার মধ্যে ভয় থাকবে যে, আল্লাহ দেখছেন।

শনিবার (১৫ নভেম্বর) রাজধানীর পশ্চিম রামপুরায় শেখ জনূরুদ্দীন র. দারুল কুরআন মাদরাসার শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ড. এম এ কাইয়ুম বলেন, বিএনপি রাজনৈতিক দর্শনে বিশ্বাসী। আগামী দিনে আমরা সমাজে আইনের শাসন প্রতিষ্ঠিত করবো। এই সমাজ থেকে সকল অপরাধ দূর করার পক্ষে লড়াই করে যাবো। এই দেশে গুম-খুন-হত্যা এসব অপসংস্কৃতিকে আর স্থান দেওয়া যাবে না।

বিএনপি প্রতিষ্ঠাতার প্রসঙ্গ টেনে ড. এম এ কাইয়ুম বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেছেন ইসলামিক মূল্যবোধ এবং জাতীয়তাবাদের ওপর ভিত্তি করে। ১৯৭৭ সালে তিনি সংবিধানে ‘বিসমিল্লাহির-রহমানির রহিম’, ‘দয়াময়, পরম দয়ালু, আল্লাহের নামে’ ও ‘সর্বশক্তিমান আল্লাহের উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’- এই কথাগুলো অন্তর্ভুক্ত করেছেন।

ধর্মীয় শিক্ষার ওপর জোর দিয়ে তিনি বলেন, ধর্মীয় শিক্ষা একটি দেশ ও সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধুমাত্র আইন প্রয়োগ করে একটি দেশ বা সমাজ থেকে অন্যায়-অত্যাচার-জুলুম দূর করা যায় না। আইন প্রয়োগ করে শুধু অপরাধ কমানো যায়, কিন্তু বন্ধ করা যায় না। তাই প্রয়োজন সঠিক ধর্মীয় শিক্ষা। কারণ, সঠিক ধর্মীয় শিক্ষা থাকলে তার দ্বারা অপরাধ সংঘটিত হবে না, তারা মধ্যে ভয় থাকবে- যে আল্লাহ্ দেখছেন।

এই দেশে ধর্ম চর্চা বাড়াতে হবে উল্লেখ করে তিনি বলেন, শেখ হাসিনা এই দেশে যেভাবে ধর্মীয় চর্চা অবরুদ্ধ করে রেখেছিলো তা আর করতে দেওয়া হবে না। মাদরাসা থেকে শুরু করে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে সঠিক শিক্ষাদানের মাধ্যমেই এই দেশে থেকে অপরাধ বিতাড়িত করতে হবে। ছাত্রছাত্রীদের ইসলামের মূল শিক্ষায় শিক্ষিত হতে হবে। আগামীতে প্রাইমারি শিক্ষায় আরো সুন্দরভাবে ধর্ম চর্চার সুযোগ করে দেওয়া হবে, ইনশাআল্লাহ্।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ