বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

বিচারের মধ্য দিয়ে দল হিসেবে আ. লীগকে নিষিদ্ধ চায় জামায়াত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের রায়ে সন্তুষ্ট প্রকাশ করেছে জামায়াতে ইসলামী। সেই সাথে বিচারের মধ্য দিয়ে দল হিসেবে আ. লীগকে নিষিদ্ধ চায় দলটি।

আজ সোমবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ বার্তা দিয়েছে জামায়াত।

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, এই বিচারে প্রশ্ন তোলার সুযোগ নেই। নিরপেক্ষ হয়েছে, আন্তর্জাতিক মানের হয়েছে।

তিনি আরও বলেছেন, আজকে বাংলাদেশের বিচারের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। মানবতাবিরোধী অপরাধীদের বিচার জনগণের দাবি ছিলো। যা আজকে ট্রাইব্যুনালের রায়ের মধ্য দিয়ে কিছুটা হলেও পূর্ণ হয়েছে। 

গোলাম পরওয়ার আরও বলেন, কোনো একজন সরকারের প্রধানের সর্বোচ্চ সাজা, যা দেশের ইতিহাসের প্রথম। এটা স্মরণীয় হয়ে থাকবে। 

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ