বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ফ্যাসিবাদ ও জুলুমের বিরুদ্ধে ঐতিহাসিক রায়: বাংলাদেশ খেলাফত মজলিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ এক যৌথ বিবৃতিতে বলেছেন, আজ সোমবার (১৭ নভেম্বর) দুপুর ১২টায় দীর্ঘ ১৬ বছরের স্বৈরশাসন, জুলুম-নির্যাতন, গুম-খুন ও গণহত্যার দায়ে সাবেক ফ্যাসিস্ট শাসক শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত ঐতিহাসিক রায় দেশের জনগণের দীর্ঘ প্রতীক্ষিত ন্যায়বিচারের প্রমাণ হিসেবে বিবেচিত হবে। বাংলাদেশ খেলাফত মজলিস এই রায়কে আল্লাহর ন্যায়বিচারের সুস্পষ্ট প্রকাশ হিসেবে মূল্যায়ন করছে।

নেতৃদ্বয় বলেন—বিগত ১৬ বছর এই ভূমি ভোগ করেছে নির্যাতন, গণহত্যা, দেশপ্রেমী নাগরিকদের কারাবন্দি, উলামায়ে কেরামের টার্গেটিং এবং স্বৈরশাসনের ভয়ানক শাসনের অধীনে। আজ সেই দুর্নীতিমূলক ও জুলুমপ্রবণ শাসনের হিসাব আদালতের কাঠগড়ায় প্রতিফলিত হয়েছে।

আদালত কর্তৃক মৃত্যুদণ্ডের রায়— আমরা এটিকে আল্লাহর প্রতিশ্রুতি ও ন্যায়বিচারের ধারাবাহিকতার অংশ হিসেবে গ্রহণ করি।

রাসূল ﷺ বলেছেন—‘আল্লাহ জালিমকে অবকাশ দেন; কিন্তু যখন তাঁকে ধরেন— তখন তাকে রেহাই দেন না।’ — বুখারি ও মুসলিম

নেতৃদ্বয় আরও বলেন— এই রায় শুধু একজন শাসকের নয়; এটি ফ্যাসিবাদ, জুলুম ও স্বৈরশাসনের বিরুদ্ধে এক চূড়ান্ত বার্তা। জুলুমের রাজনীতি কখনো টেকসই হয় না। জুলুমকারীরা শেষ পর্যন্ত ধ্বংস হয়। আল্লাহর বিচার কখনো ব্যর্থ হয় না।

বাংলাদেশ খেলাফত মজলিস জনগণকে আহ্বান জানাচ্ছে—এই গুরুত্বপূর্ণ মুহূর্তে সবাই ধৈর্য, সংযম ও শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখুন।

আজকের রায় দেশের রাজনীতিতে ন্যায়, সত্য ও ইসলামি মূল্যবোধের ভিত্তিতে নতুন যুগের সূচনা হবে— এটাই আমাদের অটল বিশ্বাস।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ