বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

হাসিনার রায় প্রমাণ করেছে এদেশে ফ্যাসিবাদের আর ঠাঁই হবে না: ইবনে শাইখুল হাদিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায় ঘোষণা হয়েছে। এতে এদেশে ফ্যাসিবাদের আর ঠাঁই হবে না-এমনটা প্রমাণিত হয়েছে বলে মনে করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও ইবনে শাইখুল হাদিস মাওলানা মামুনুল হক।

সোমবার (১৭ নভেম্বর) মহেশখালী উপজেলার বড় মহেশখালী নতুন বাজার মাঠে বাংলাদেশ খেলাফত মজলিস মহেশখালী উপজেলা শাখা আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা মামুনুল হক বলেন, বিগত ১৫ বছর আওয়ামী ফ্যাসিবাদী লেডি ফেরাউন হাসিনা বাংলার ঘরে ঘরে হাজার হাজার মায়ের বুক খালি করে লাশের মিছিল করেছে। ভারতীয় ব্রাহ্মণ্যবাদী সরকারকে খুশি করার জন্য ভারতের সংবিধানের ফটোকপি বাংলায় এনে পেস্ট করে তা দিয়ে দেশ চালিয়ে জুলুম নির্যাতনের মাধ্যমে আলেম-উলামাদের ফাঁসিতে ঝুলিয়ে খুন করে যুগ যুগ ধরে ক্ষমতায় থাকার স্বপ্ন দেখেছিল।

আমিরে মজলিস বলেন, কিন্তু বাংলার প্রতিবাদী মানুষ জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে তাপ প্রতিহত করে দিয়েছে এবং আজ বাংলার মাটিতে সেই লেডি ফেরাউনের বিচার করে প্রমাণ করেছে যে, এ দেশে ফ্যাসিবাদের আর কোনো ঠাঁই হবে না।

বাংলাদেশ খেলাফত মজলিস মহেশখালী উপজেলা শাখার সভাপতি মাওলানা রহমত উল্লাহ'র সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু সাঈদ নোমান, মাওলানা এনামুল হক মুছা, বাংলাদেশ খেলাফত যুব মজলিস কেন্দ্রীয় সভাপতি মাওলানা জাহেদুজ্জমান, ছাত্র মজলিস সভাপতি আব্দুল আজিজ, কক্সবাজার জেলা সভাপতি মাওলানা আবছার উদ্দিন চৌধুরী, সিনিয়র সহসভাপতি মাওলানা মহসিন শরীফ, বাংলাদেশ খেলাফত মজলিস কক্সবাজার জেলা সাধারণ সম্পাদক মাওলানা জে এইচ এম ইউনুস, সাংগঠনিক সম্পাদক মাওলানা সোলাইমান, হেফাজত ইসলাম মহেশখালী সভাপতি ও বাংলাদেশ খেলাফত মজলিস মহেশখালী উপদেষ্টা মাওলানা জামালুল আনোয়ার, যুব মজলিস কক্সবাজার জেলা সভাপতি মাওলানা হাফিজ উদ্দিন, ছাত্র মজলিস কক্সবাজার জেলা সভাপতি আজিম উদ্দিন প্রমুখ।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ