বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

‘ইসলামী আন্দোলনই দেশের প্রকৃত মুক্তির পথ দেখাতে সক্ষম’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশ লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এক বিশাল গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে শিয়ালখোওয়া এসএসসি উচ্চ বিদ্যালয় মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন ।

প্রধান অতিথির বক্তব্যে আশরাফ আলী আকন বলেন, দেশ স্বাধীন হওয়ার ৫৪ বছর পরও এ জাতির ভাগ্যের পরিবর্তন হয়নি। পরিবর্তন হয়েছে শুধু তাদের, যারা নষ্ট রাজনীতিকে লালন করেছে, দেশে ইসলামি আদর্শভিত্তিক ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা আমাদের ঈমানি দায়িত্ব। ইসলামী আন্দোলন শান্তি, ন্যায় ও কল্যাণের রাজনীতি করে—এ আন্দোলনই দেশের প্রকৃত মুক্তির পথ দেখাতে সক্ষম।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক ডা. আক্কাস আলী সরকার।

ইসলামী আন্দোলন বাংলাদেশ লালমনিরহাট জেলা শাখার যুগ্ন সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহফুজুর রহমান সমাবেশ পরিচালনা করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট হাসিবুর রহমান রংপুর সদরের আসনের এমপি পদপ্রার্থী আমিরুজ্জামান পিয়াল।

সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ লালমনিরহাটের ( কালীগঞ্জ আদীতমারী) আসনের এমপি পদপ্রার্থী মাওলানা মুফতি মোহাম্মদ মাহফুজুর রহমান।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ