বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

গাজীপুর-২ আসনে বাংলাদেশ খেলাফত মজলিস প্রার্থীর মোটরসাইকেল শোডাউন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত গাজীপুর-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি মাহবুব আশরাফীর সমর্থনে শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত একটি বিশাল মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে।

শোডাউনটি গাজীপুরের শিববাড়ী মোড় থেকে শুরু হয়ে টঙ্গী, কলেজগেইট, বোর্ড বাজার, বাইপাস, নাওজোড় ও চৌরাস্তা হয়ে শিমুলতলী এলাকায় এসে শেষ হয়। পুরো রুটজুড়ে শতাধিক মোটরসাইকেল নিয়ে নেতাকর্মীরা রিকশা মার্কার পক্ষে শ্লোগান দিতে দিতে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, গাজীপুর মহানগর শাখার সহসভাপতি মাওলানা ওমর ফারুক নোমানী, মাওলানা সাদিকুর রহমান হবিগঞ্জী, সাধারণ সম্পাদক হাফেজ কাজী নিজাম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা মোরশেদ কামাল, চৌধুরী সহ সাংগঠনিক সম্পাদক

বেলাল মাহমুদী, নির্বাহী সদস্য মাওলানা খুরশিদ আলম, মাওলানা আনোয়ার হোসাইন, জনাব আশরাফ সাকী, মাওলানা লোকমান হাকীম, মাওলানা আব্দুস সালাম সহ সংগঠনের অন্যান্য দায়িত্বশীলবৃন্দ।

নেতৃবৃন্দ বলেন, রিকশা মার্কার বিজয় নিশ্চিত করতে জনগণের ঢল নেমে এসেছে। আগামী নির্বাচনে গাজীপুর-২ আসন হবে বাংলাদেশ খেলাফত মজলিসের শক্ত ঘাঁটি।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ