বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

দেশবাসীকে বিপদ-আপদে ধৈর্য ধারণ করার আহ্বান জামায়াত আমিরের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবারও ঢাকা মহানগর ও আশুলিয়া এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ এবং দেশের জনগণের প্রতি ধৈর্য ধারণ ও আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (২২ নভেম্বর) এক বিবৃতিতে তিনি বলেন, ‘গতকাল (২১ নভেম্বর) ভূমিকম্পের পরে আবার আজ (শনিবার) ঢাকা মহানগরী ও আশুলিয়া এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করে জনগণকে বিপদ-আপদে ধৈর্য ধারণ করতে হবে।

তিনি আরও বলেন, আল্লাহ বিপদ-আপদ দিয়ে মানুষকে সতর্ক করেন। আমাদের দেশে গত ২১ নভেম্বর ও আজ ২২ নভেম্বর যে ভূমিকম্প সংঘটিত হয়েছে, যা আমাদের জন্য সতর্ক সংকেত। যে কোনো ধরনের বিপদ-আপদ ও প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচার জন্য আমাদের আল্লাহর কাছে বেশি বেশি সাহায্য চাইতে হবে। একমাত্র আল্লাহই আমাদের সব বিপদ-আপদ ও দুর্যোগ থেকে রক্ষা করতে পারেন।

সব ধরনের দুর্যোগ মোকাবিলার জন্য জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করা সরকারের দায়িত্ব। জনগণের পাশে থেকে বিপদ মোকাবিলায় জনগণের মনে সাহস সঞ্চার এবং ভূমিকম্পের ক্ষয়-ক্ষতি কমানোর লক্ষ্যে দেশের ঝুঁকিপূর্ণ ভবনগুলো চিহ্নিত করার পাশাপাশি জনগণকে প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে সহযোগিতার জন্য আমরা সংশ্লিষ্ট এলাকার কর্তৃপক্ষ ও সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।’

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ