বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

কড়াইল বস্তিতে আগুনের ঘটনায় ইসলামী আন্দোলনের উদ্বেগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানীর কড়াইল বস্তিতে আগুন লাগা এবং সেই আগুন ছড়িয়ে ভয়াবহ আকার ধারণ করায় উদ্বেগ প্রকাশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের দলীয় মুখপাত্র ও যুগ্মমহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় এক বিবৃতিতে মাওলানা গাজী আতাউর রহমান বলেন, বাংলাদেশের বাস্তবতায় আগুন লাগাকে কেবলই দুর্ঘটনা আকারে দেখার অবকাশ নাই, ফলে এই আগুনও কোন নাশকতা কি না তা বিবেচনায় রাখতে হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র বলেন, ঢাকার নিম্ন ও নিম্ন মধ্যবিত্তের আবাসন এই বস্তি। আগুনে তাদের বসবাসের জায়গাটাও হারিয়ে গেল। এই মানুষদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে, মাথা গোঁজার ঠাই করে দিতে হবে। একেকটা পরিবার বহু সংগ্রাম করে তিল তিল করে ঘরের আসবাবপত্র সংগ্রহ করে। আগুন তাদের নিঃস্ব করে দিলো। এর ক্ষতিপূরণ রাষ্ট্রকে দিতে হবে।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ