বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

আল্লাহ সম্পর্কে কটূক্তি কোনোভাবেই বাকস্বাধীনতায় পড়ে না: জমিয়ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সম্প্রতি স্যোশাল মিডিয়ায় বাউল শিল্পী আবুল সরকারের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে সে আল্লাহ তাআলার প্রতি প্রকাশ্য কটূক্তি ও চরম অবমাননাকর বক্তব্য প্রদান করেছে। তার এহেন বক্তব্য মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে মারাত্মক আঘাত হেনেছে। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এই ঘৃণ্য ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) এক বিবৃতিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক  ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এই নিন্দা ও প্রতিবাদ জানান।

নেতৃদ্বয় বলেন, আল্লাহ তাআলার প্রতি এ ধরনের কটূক্তি কোনোভাবেই বাকস্বাধীনতার আওতায় পড়ে না, বরং এটি দেশের সংবিধান, ইসলাম ধর্ম ও মুসলিম জাতির মৌলিক বিশ্বাসের ওপর সরাসরি হামলা।

তারা আরও বলেন, জমিয়ত মনে করে, এ ধরনের অপপ্রচার ও ধর্মবিদ্বেষমূলক বক্তব্য রোধে সরকারকে কঠোর ভূমিকা নিতে হবে, না হলে দেশে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে।জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সকল ইসলামপ্রিয় নাগরিককে ধৈর্য ও শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানানোর আহ্বান জানাচ্ছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে— যেন ইসলাম ও মুসলমানদের ধর্মীয় মর্যাদা সর্বদা সংরক্ষিত থাকে।

তারা তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের ধারায় মামলা গ্রহণ করতে এবং বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে তাকে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ