বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

বিয়ানীবাজার উপজেলা যুব ও ছাত্র জমিয়তের কর্মী সভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিয়ানীবাজার যুব জমিয়ত ও ছাত্র জমিয়ত বাংলাদেশ উপজেলার শাখার উদ্যোগে গতকাল মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকালে পৌরসভার দিঘিরপার ইসলাম কনভেনশন হলে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
 
উপজেলা যুব জমিয়তের সহ-সভাপতি হাফিজ মাওলানা দিলওয়ার হোসাইনের সভাপতিত্বে এবং উপজেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক ওলিউর রহমানের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা দক্ষিণ জমিয়তের সহ সাংগঠনিক সম্পাদক ও সিলেট-৬ (গোলাপগঞ্জ–বিয়ানীবাজার) আসনে জমিয়ত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলাম।
 
প্রধান অতিথির বক্তব্যে হাফিজ মাওলানা ফখরুল ইসলাম বলেন,আমি রাজনীতিতে এসেছি মানুষের কল্যাণে কাজ করতে। ক্ষমতা ভোগ বা প্রতিহিংসার রাজনীতি আমার উদ্দেশ্য নয়। জনগণের ভালোবাসাই আমার শক্তি। আপনাদের সহযোগিতা পেলে এ অঞ্চলের সার্বিক উন্নয়ন এবং ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করে যাবো।
 
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা আতিকুর রহমান,সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হক কাসিমী,উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা ফরহাদ আহমদ,সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন খান,উপজেলা জমিয়তের সহ সাধারণ সম্পাদক মাওলানা রায়হান আহমদ প্রমূখ। 
 
কর্মী সভায় বিয়ানীবাজার উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর শাখার যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।
 
এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ