বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ফরিদপুরে খেলাফত মজলিস প্রার্থীর তোরনে আগুন: প্রতিবাদে ৮ দলের সংবাদ সম্মেলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সাখাওয়াত হোসেন, ফরিদপুর জেলা প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর-৪ (ভাঙ্গা- সদরপুর ও চরভদ্রাসন) আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতিকের প্রার্থী মাওলানা মিজানুর রহমান মোল্লার তোরণে অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। এবং এর প্রতিবাদে ইসলামি ৮ দলীয়ঐক্যজোটের নেতাকর্মীরা সংবাদ সম্মেলন করেছেন।

বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের উপরে ভাঙ্গা পৌরসভার সাবেক মেয়রের বাড়ির সংলগ্ন এলাকায় নির্মিত এ তোরণে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুন দেয়ার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে জানাজানি হয় এবং অনেক সমালোচনার সৃষ্টি হয়।

স্থানীয় ও প্রার্থীর পক্ষে সংগঠনটির সূত্র জানায়, বেশ কিছুদিন পুর্বে মাওলানা মিজানুর রহমান মোল্লার সমর্থকরা ঢাকা- গোপালগঞ্জ মহাসড়কের ভাঙ্গায় একটি তোরণ নির্মাণ করেন। বুধবার রাতে দুর্বৃত্তরা ওই তোরণে আগুন দেয়। এতে তোরণের আংশিক পুড়ে যায়। এসময় পথচারীরা তোরণে আগুন দেখে ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। ভিডিও দেখার পর তা জানাজানি হয়।

এ বিষয়ে মাওলানা মিজানুর রহমান মোল্লা বলেন, "যারা তোরণে অগ্নিসংযোগ করেছে তারা কাজটি ভালো করেনি। এগুলো করে ইসলামি অনুসারী দল খেলাফত মজলিসকে দমিয়ে রাখা যাবে না। এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দুর্বৃত্তদের চিহ্নিত করার দাবি জানান তিনি।"

অগ্নি সংযোগের ঘটনায় ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফ হোসেন সাংবাদিক দের বলেন, "অগ্নিসংযোগের খবরটি পেয়েছি। এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।"

এদিকে এ ঘটনায় রাতেই বাংলাদেশ খেলাফত মজলিসের ভাঙ্গা উপজেলা শাখার অফিসে জামাতে ইসলাম, ইসলামি আন্দোলন, খেলাফত মজলিসসহ ইসলামি ৮ দলীয় জোটের নেতা-কর্মীরা  সংবাদসম্মেলন করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং এর সাথে জড়িতদের বিরুদ্ধে দ্রত ব্যবস্থা নেওয়ার জন্য প্রসাশনের প্রতি বিশেষ অনুরোধ জানানো হয়।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ