বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

‘দাঁড়িপাল্লা-হাতপাখা জীবনে জিতেনি, আগামীতেও পারবে না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনো দিন বিজয়ী হয়নি দাবি করে বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন আগামীতেও তারা জিততে পারবে না।

শুক্রবার (২৮ অক্টোবর) দুপুরে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মধ্য পাটুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে চম্পাপুর ইউনিয়ন মহিলা দলের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির কেন্দ্রীয় এই নেতা বলেন, ‘পাখা–দাঁড়িপাল্লা দিয়ে এ অঞ্চলে কিছুই হবে না। জীবনে জিততে পারেনি, আগামীতেও জিততে পারবে না।’

মোশাররফ বলেন, ‘বিএনপি ক্ষমতায় এলে দেশের প্রতিটি পরিবারের বয়োজ্যেষ্ঠ সদস্যকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। বেকার যুবকদের জন্য বেকার ভাতা চালু করা হবে। নারীর ক্ষমতায়ন ও উন্নয়নে বেগম খালেদা জিয়ার অবদান অপরিসীম। ভবিষ্যতেও নারীদের উন্নয়নে বিএনপি কাজ করে যাবে।’

সম্মেলনে চম্পাপুর ইউনিয়ন মহিলা দলের সভাপতি রাশিদা বেগমের সভাপতিত্বে বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু এবং উপজেলা মহিলা দলের সভানেত্রী, সম্পাদকসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা। সম্মেলনে ইউনিয়ন মহিলা দল, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ