বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

সুযোগ পেলে দুর্নীতিমুক্ত উন্নয়নশীল বিয়ানীবাজার গড়ে তুলবো: মাওলানা ফখরুল ইসলাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সিলেট-৬ (গোলাপগঞ্জ–বিয়ানীবাজার) আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, “সুযোগ পেলে জনগণের আস্থা ও ভালোবাসার প্রতিদান হিসেবে দুর্নীতিমুক্ত, আধুনিক ও উন্নয়নশীল গোলাপগঞ্জ–বিয়ানীবাজার উপহার দেবো।
 
তিনি বলেন, প্রবাসী অধ্যুষিত গোলাপগন্জ -বিয়ানীবাজার কে শিক্ষার মানোন্নয়ন, আধুনিক যোগাযোগ ব্যবস্থা, নতুন কর্মসংস্থান সৃষ্টি, নদীভাঙন রোধ, উন্নত চিকিৎসা সেবা এবং কৃষি খাতের অগ্রগতি নিশ্চিত করে একটি সমৃদ্ধ অঞ্চল নির্মাণ তার অঙ্গীকার।
 
আজ শুক্রবার (২৮ নভেম্বর) বাদ এশা সিলেট শহরের বন্দরবাজারস্থ হোটেল মেট্রো ইন্টারন্যাশনাল কনফারেন্স হলে সিলেটে অবস্থানরত গোলাপগঞ্জ–বিয়ানীবাজারের সুধীজনদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
 
মাওলানা নেজাম উদ্দীন এর সভাপতিত্বে মাওলানা লূৎফুর রহমান ও মাওলানা এমাদ উদ্দীন সালিম এর যৌথ উদ্যোগে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,মাওলানা আব্দুল মালিক চৌধুরী,মাওলানা নজরুল ইসলাম,সিলেট জেলা দক্ষিণ এর সাধারণ সম্পাদক মাওলানা মুশতাক আহমদ চৌধুরী,বিয়ানীবাজার উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা আতিকুর রহমান,গোলাপগঞ্জ উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা আব্দুল মতিন নাদিয়া,সাধারণ সম্পাদক আলী আহমদ,বিয়ানীবাজার উপজেলা সাধারন সম্পাদক মাওলানা আব্দুল হক ক্বাসিমী।
 
হাফিজ ফখরুল ইসলাম আরও বলেন,নাগরিক অধিকার সুরক্ষা, শান্তিপূর্ণ সহাবস্থান, মতপ্রকাশের স্বাধীনতা ও আইনের শাসন প্রতিষ্ঠা করে একটি আদর্শ ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলতে চাই। মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ সকল ধর্মাবলম্বীর নিরাপত্তা ও সমান অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব মনে করি।”
 
তিনি বলেন,প্রতিশোধপরায়ণতা, চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাস, গুম–খুন ও অস্ত্রের রাজনীতি বন্ধ করে সুস্থ রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠায় কাজ করবো। কাউকে মিথ্যা মামলার হয়রানির মধ্যে ফেলতে দেব না।”
 
সভায় গোলাপগঞ্জ–বিয়ানীবাজারের পেশাজীবী, ব্যবসায়ী, শিক্ষক, শিক্ষার্থী, আলেম-উলামা ও সুধীজন উপস্থিত ছিলেন।
 
সভা শেষে উপস্থিত সবাই হাফিজ মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলামের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন এবং তার বিজয়ের জন্য দোয়া কামনা করেন।
 
এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ