বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

‘তালিমের নামে জামায়াতের নারীরা প্রতারণা করছেন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সারাদেশে তালিমের নামে জামায়াতে ইসলামীর নারীরা প্রতারণা করছেন বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিব।

শনিবার (২৯ নভেম্বর) বিকেলে পাবনার ঈশ্বরদী জয়নগর বোর্ডঘর মাঠে ছলিমপুর ইউনিয়ন বিএনপির কর্মী সভায় এ আহ্বান জানান তিনি।

হাবিবুর রহমান হাবিব বলেন, জামায়াত নেতাকর্মীরা নির্বাচন সামনে রেখে ধর্মের নামে ভুল ব্যাখ্যা দিয়ে বাড়ি বাড়ি গিয়ে সহজ-সরল নারীদের কাছ থেকে জাতীয় পরিচয়পত্রে নম্বর নিয়ে নিচ্ছে। বোরকা পরে ওই নম্বরের পরিচয়ে জাল ভোট দেওয়ার ষড়যন্ত্র করছে তারা।
হাবিব বলেন, জামায়াতের নারী নেতাকর্মীরা কোরআন শরিফ ছুঁয়ে দাঁড়িপাল্লায় ভোট দিতে শপথ করিয়ে নিচ্ছেন। এই অপতৎপরতার প্রতিবাদ করায় তারা ঈশ্বরদীতে বিএনপি নেতাকর্মীদের গুলি করে হত্যার চেষ্টা করেছে। আমার প্রশাসনকে অভিযোগ দিয়েছি। তারা ব্যবস্থা না নিলে জনগণ জামায়াতের চক্রান্তের জবাব দেবে। আমি সারাদেশেই তালিমের নামে জামায়াতের চক্রান্তের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ার আহ্বান জানাই।

এর আগে দুপুরে, পাবনা প্রেস ক্লাবে জেলা বিএনপির সংবাদ সম্মেলনে প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনে হাবিবুর রহমান হাবিব বলেন, ২৭ নভেম্বর পাবনার ঈশ্বরদীতে প্রকাশ্যে জেলা জামায়াতের আমির আবু তালেবের নেতৃত্বে জামায়াত-শিবির ক্যাডাররা অস্ত্র দিয়ে বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে গুলি ছুড়ে ভীতিকর অবস্থার সৃষ্টি করে। সে সময় জনতার প্রতিরোধের মুখে তারা পালিয়ে যায়।

তিনি বলেন, জামায়াতের সন্ত্রাসীরা বিএনপির একনিষ্ঠ কর্মী মক্কেল মৃধা ও তার ছেলের ওপর হামলা করে গুরুতর আহত করেছে। এ ব্যাপারে ঈশ্বরদী থানায় মামলা করতে গেলে পুলিশ জামায়াত নেতা তালেব মন্ডলকে আসামি করায় মামলা নিতে অস্বীকার করে। সেই কারণেই আমার প্রশ্ন দেশটা কে চালাচ্ছে?

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ