বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ফেনী-৩ আসনে বাংলাদেশ খেলাফত মজলিস প্রার্থীর গণসংযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফেনী-৩ (সোনাগাজী–দাগনভূঞা) আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মূসা গণসংযোগ করেছেন।

শনিবার (২৯ নভেম্বর) বাদ আসর দাগনভূঞা বাজারের বিভিন্ন মার্কেট, দোকানপাট, ব্যবসায়ী সমিতি ও সাধারণ মানুষের সঙ্গে গণসংযোগ করেন তিনি।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রিকশা প্রতীকে দলীয় প্রার্থীর পক্ষে জনসমর্থন বৃদ্ধি ও ইসলামি মূল্যবোধভিত্তিক রাষ্ট্রচিন্তা তুলে ধরতেই এ গণসংযোগ কর্মসূচি পরিচালিত হয়।

গণসংযোগকালে ব্যবসায়ী ও স্থানীয় জনগণের সঙ্গে মাওলানা মূসা ঘনিষ্ঠভাবে মতবিনিময় করেন এবং দেশের চলমান নৈতিক অবক্ষয়, ন্যায়বিচারহীনতা ও সাধারণ মানুষের জীবনযাত্রার সংকট নিরসনে ইসলামী রাজনীতির ভূমিকা তুলে ধরেন।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন—মোল্লা আব্দুল কাইয়ুম মামুন, মাওলানা আব্দুল হক, মাওলানা মাকসুদুর রহমান, মাওলানা মুস্তাফিজুর রহমান, মাওলানা ইয়াসিন, এমদাদুল হক, হেদায়েতুল ইসলামসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ