বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

‘আগামী নির্বাচনে ইসলামি শক্তির বিজয় নিশ্চিত করতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

খেলাফত মজলিস যুক্তরাজ্য সাউথ শাখার সভাপতি মাওলানা সাদিকুর রহমান বলেছেন, জুলাই বিপ্লবের পর বাংলাদেশে এক অপার সম্ভাবনা সৃষ্টি হয়েছে যা বিগত ৫৪ বছরেও হয়নি। তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচনে প্রত্যেক আসনে ইসলামি দলগুলোর পক্ষে ভোটের বক্স একটি থাকবে ৮ দলের সেই ঘোষণাকে বাস্তবায়ন করার মধ্যদিয়ে ইসলামী শক্তির বিজয়কে নিশ্চিত করতে হবে। এর কোন বিকল্প নেই। তিনি মসলকি ছোটখাটো সকল ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

রোববার (৩০ নভেম্বর) রাত ৮টায় লন্ডনস্থ মজলিস কার্যালয়ে খেলাফত মজলিস যুক্তরাজ্য সাউথ শাখা আয়োজিত নির্বাহী বৈঠক ও শুরা অধিবেশনে সভাপতির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। শাখা সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কারীম মামরখানী এর পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে দারসে কুরআন, শাখা রিপোর্ট পেশ ও পর্যালোচনা, বার্ষিক পরিকল্পনা গ্রহণ, উপশাখা পুনর্গঠন ও দায়িত্ব বন্টন, শপথ গ্রহণ সহ বেশ কিছু কর্মসূচি অন্তর্ভুক্ত ছিল।

শাখা বায়তুলমাল সম্পাদক মাওলানা আব্দুল আহাদের দারসে কুরআন পেশের মাধ্যমে শুরু হওয়া বৈঠক দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত হাফিজ মাওলানা এনামুল হক, ক্বারী আব্দুল করিম উবায়েদ, মাওলানা আতাউর রহমান জাকির, মাওলানা তায়িদুল ইসলাম, হাফিজ মাওলানা কামরুল হাসান খাঁন, ড. আহযাবুল হক, হাফিজ মাওলানা কাজী আব্দুর রহমান, মাওলানা ফুজায়েল আহমদ নাজমুল, মাওলানা আনিসুর রাহমান, মুফতি মাসরুর আহমাদ বুরহান, মাওলানা জাবির আহমাদ, মাওলানা উবায়েদুল্লাহ প্রমুখ।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ