বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

জামায়াত ক্ষমতায় গেলে কীভাবে দেশ চালাবে জানতে চেয়েছেন মার্কিন কর্মকর্তা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঢাকাস্থ মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা জেমস এ. স্টুয়ার্ট সিলেট জেলা ও মহানগর জামায়াত নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন।

সোমবার বিকেলে শহরের বন্দরবাজার এলাকার কুদরত উল্লাহ মার্কেটে অবস্থিত মহানগর জামায়াত কার্যালয়ে এ আলোচনা অনুষ্ঠিত হয়। তার সঙ্গে ছিলেন দূতাবাসের সহকারী রাজনৈতিক বিশেষজ্ঞ মো. ইকবাল মাহমুদ।

জামায়াতের প্রচার বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়- বৈঠকে মার্কিন কর্মকর্তা আসন্ন জাতীয় নির্বাচনের জন্য জামায়াতের প্রস্তুতি সম্পর্কে জানতে চান।

একই সঙ্গে জামায়াত ভবিষ্যতে ক্ষমতায় গেলে কীভাবে দেশ পরিচালনা করতে চায়, তাদের নীতি ও কর্মপরিকল্পনা কী—এ নিয়েও তার প্রশ্ন ছিল। প্রতিক্রিয়ায় সিলেটের জামায়াত নেতারা দলের নীতিগত অবস্থান তুলে ধরেন এবং দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট কয়েকটি বিষয় নিয়ে মতামত বিনিময় করেন।

বৈঠকে উপস্থিত ছিলেন সিলেট মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, সিলেট জেলা আমীর ও সিলেট-১ আসনের জামায়াতসমর্থিত প্রার্থী মাওলানা হাবিবুর রহমান, মহানগর নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল, জেলা সেক্রেটারি ও সিলেট-৪ আসনের প্রার্থী জয়নাল আবেদীনসহ মহিলা বিভাগের বিভিন্ন পর্যায়ের নেত্রীবৃন্দ।

সাক্ষাৎ শেষে মহানগর আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, আলোচনা ছিল আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ। তিনি জানান, জুলাই মাসের গণঅভ্যুত্থানের পর রাষ্ট্রের বিভিন্ন সংস্কার–সংক্রান্ত বিষয়ে জামায়াতের ভূমিকা, প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে দলের পরিকল্পনা এবং নির্বাচনী প্রস্তুতি বিষয়গুলো তারা মার্কিন কর্মকর্তাকে অবহিত করেছেন।

এছাড়া অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পক্ষে যুক্তরাষ্ট্রের সমর্থন অব্যাহত রাখার অনুরোধও জানানো হয়েছে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ