মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮


‘ইসলামী আন্দোলনের নেতাকর্মীর জামায়াতে যোগ দেওয়ার সংবাদ হীন উদ্দেশ্যপ্রণোদিত’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ঢাকা-৯ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী শাহ ইফতেখার তারিক শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে এক বিবৃতিতে বলেছেন, বেশকিছু নিউজ পোর্টালে ঢাকা মহানগরী দক্ষিণের ৭৫নং ওয়ার্ড (দাসেরকান্দি) ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতিসহ ১০ জন নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন মর্মে প্রকাশিত সংবাদটি বানোয়াট, সর্বৈব মিথ্যা এবং হীন উদ্দেশ্যপ্রণোদিত। 

তিনি বলেন, আমি দৃঢ়তার সাথে বলছি, একটি বিশেষ দলের পক্ষ থেকে পরিবেশিত বানোয়াট সংবাদ যাচাইবিহীন ভাবে প্রকাশ করা দায়িত্বশীল সংবাদমাধ্যমে কাছ থেকে প্রত্যাশিত নয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বলেন, আমরা মিডিয়ার কাছ থেকে আরো সচেতন ও দক্ষতা প্রত্যাশা করি। মূলধারার দায়িত্বশীল কোন সংবাদমাধ্যমের যাচাই-বাছাই না করে, ক্রসচেক না করে সংবাদ প্রচার করা উচিত নয়। এতে করে সাধারণ মানুষ মূলধারার সংবাদমাধ্যমের ওপরে আস্থা হারিয়ে ফেলবে। সংবাদমাধ্যম কর্তৃপক্ষকে বলবো, এই সংবাদ প্রত্যাহার করে নিন।

তিনি আরও বলেন, যে দল এসব অপতথ্য ছড়াচ্ছে, তারা মিথ্যা নাটক সাজিয়ে দিয়ে কিভাবে সত্য ও ন্যায় প্রতিষ্ঠা করবে, তা আমাদের বোধগম্য নয়। মিথ্যা প্রচারকারী দল কখনও দেশ ও জাতির কল্যাণকামী নয়।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ